hsc

মোহাম্মদ মোদাব্বের

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK
621

মোহাম্মদ মোদাব্বের (৬ অক্টোবর ১৯০৮ – ২১ এপ্রিল ১৯৮৪)

পরিচিতি:
মোহাম্মদ মোদাব্বের ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, শিশুসাহিত্যিক ও সমাজসেবক। শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৭৯ সালে একুশে পদক লাভ করেন।

জন্ম ও শিক্ষা:

  • জন্ম: ৬ অক্টোবর, ১৯০৮

  • স্থান: হাড়োয়া গ্রাম, বশিরহাট, চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ

  • শিক্ষা: ১৯২২ সালে স্যার আর.এন. মুখার্জী বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ

সাংবাদিকতা জীবন:

  • ১৯২৮–১৯৩২: সাপ্তাহিক ও দৈনিক দ্য মুসলমান

  • ১৯৩৩: নেতাজী সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড পত্রিকা

  • ১৯৩৫: সাপ্তাহিক মোহাম্মাদী

  • ১৯৩৬: দৈনিক আজাদ, বার্তা সম্পাদক

  • ১৯৪৮: দৈনিক ইত্তেহাদ

  • ১৯৪৯–১৯৬৫: ঢাকায় প্রকাশিত পাকিস্তান (অর্ধসাপ্তাহিক), সম্পাদক

  • ১৯৫১: দৈনিক মিল্লাত, প্রধান সম্পাদক

  • ১৯৫৮: জুনিয়র রেডক্রস পত্রিকা, সম্পাদক

  • এছাড়া, তিনি ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুল এর সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন

শিশুসাহিত্য ও অন্যান্য রচনাবলী:

শিশুসাহিত্য:

  • হীরের ফুল (১৯৩০)

  • তাকডুমাডুম (১৯৩০)

  • মিসেস লতা সান্যাল ও আরও অনেকে (১৯৩৩)

  • কিসসা শুনো (১৯৫০)

  • গল্প শুনো (১৩৭১ বা)

  • ডানপিটের দল (১৯৬২)

ভ্রমণ কাহিনী:

  • জাপান ঘুরে এলাম (১৯৫৯)

  • প্রবাল দ্বীপে (১৯৬৪)

স্মৃতি কাহিনী:

  • সাংবাদিকের রোজনামচা (১৯৭৭)

  • ইতিহাস কথা কয়

জীবনী:

  • আনলো যারা জীয়ন কাঠি (১৯৪৬)

সাধারণ জ্ঞান:

  • সন্ধানী আলো (১৯৪৩)

মৃত্যু:

  • ২১ এপ্রিল, ১৯৮৪

পুরস্কার ও সম্মাননা:

  • ১৯৬৫: বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরস্কার

  • ১৯৭৯: একুশে পদক

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...