
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (২১ ডিসেম্বর ১৮২৭ – ১৩ মে ১৮৮৭)
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রবন্ধকার। তিনি ইংরেজি, সংস্কৃত ও প্রাচীন উড়িয়া সাহিত্যে পারদর্শী ছিলেন এবং স্বদেশপ্রেমিক রচনায় বিশেষ খ্যাতি লাভ করেন।
জন্ম ও পরিবার:
১৮২৭ সালে মাতুলালয়, বর্ধমান জেলার কালনার সন্নিকটস্থ হুগলী জেলার বাকুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ এবং মাতার নাম হরসুন্দরী দেবী।
শিক্ষাজীবন:
বাকুলিয়ার স্থানীয় পাঠশালা ও মিশনারী স্কুলে পড়াশোনা শেষে হুগলি মহসিন কলেজে শিক্ষালাভ করেন।
কর্মজীবন:
ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় সংবাদ প্রভাকর পত্রিকায় সাহিত্য রচনা শুরু করেন। ১৮৫৫ সালে এডুকেশন গেজেট পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৫২–১৮৫৬ সালে মাসিক সংবাদ সাগর এবং বার্তাবহ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৮৬০ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার পর আয়কর অ্যাসেসর, ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন। ১১ এপ্রিল ১৮৮৪ সালে অবসর গ্রহণ করেন।
রচনাসমগ্র:
কাব্যগ্রন্থ:
পদ্মিনী উপাখ্যান (১৮৫৮)
কর্মদেবী (১৮৬২)
শূরসুন্দরী (১৮৬৮)
কাঞ্চীকাবেরী (১৮৭৯)
ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮) – হোমারের কাব্যের অনুবাদ
নীতি কুসুমাঞ্জলি (১৮৭২) – সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ
সংবাদপত্র ও সম্পাদকীয় কাজ:
উৎকল দর্পণ – উড়িয়া ভাষার সংবাদপত্র এবং প্রবন্ধ
কলিকাতা কল্পলতা – কলকাতার পূর্ণাঙ্গ ইতিহাস
কবি মুকুন্দরামের কবিকঙ্কন চন্ডী – সম্পাদনা
সাহিত্য বৈশিষ্ট্য:
স্বদেশপ্রেম, সংস্কৃত ও উড়িয়া সাহিত্যের অনুবাদ, এবং ইংরেজি প্রভাবিত বাংলা সাহিত্যে পথপ্রদর্শক হিসেবে পরিচিত।
মৃত্যু:
১৩ মে ১৮৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।