অ
অচেষ্টত- চেষ্টা করেছিল। অতঃ - অতএব। অধাবৎ - দৌড়েছিল। অবদৎ - বলেছিল। অবশ্যমেব - অবশ্যই। অভবৎ- হয়েছিল।
আ
আগচ্ছন- এসেছিল (বহু)। আর্তনাদম্- আর্ত চিৎকার। আনন্দিতঃ- প্রফুল।
ই
ইচ্ছামি- ইচ্ছা করি। ইত্যুত্ত্বা- এরূপ বলে।
ঈ
ঈশ্বরস্য- ঈশ্বরের।
উ
উচ্চৈঃ- উচ্চকণ্ঠে। উপদেশম্-উপদেশ। উপায়েন- উপায়ের দ্বারা।
এ
একম্- এক। একমপি- একটিও।
ক
কণ্ঠাৎ- কণ্ঠ থেকে। কশ্চিৎ- কোনও। কারণম্ - কারণ। কীদৃশানি- কিরূপ। কৃতবান্- করেছিল। ক্রোধঃ-কোপ।
খ
খাদিষ্যামি - খাব।
গ
গর্জনম্ - গর্জন। গতঃ- গিয়েছিল।
চ
চ- এবং।
জ
জনান্ - জনগণকে। জাগরিতঃ - নিন্দ্রা থেকে উত্থিত।
ত
দুর্গয়া - দুর্গার দ্বারা। দ্রাক্ষালতাঃ - আঙুর ফলের লতাগুলি। দৈবাৎ - দৈববশতঃ।
ধ
ধৃতবান্ - ধরেছিল।
ন
নখৈঃ- নখগুলির দ্বারা। নিযুক্তবান্- নিযুক্ত করেছিল। নিহতবান্ - হত্যা করেছিল। নিক্ষিপ্তঃ- যা নিক্ষেপ করা হয়েছে।
প
পতিতম্ - যা পড়েছে (ক্লীব)। পদাঘাতম্ - পায়ের আঘাত। পাশমুক্তঃ - জাল থেকে মুক্ত। পুণ্যম্ - পুণ্য (ক্লীব)। পুরীষম্ - মল বা পায়খানা। পূজয়ন্তি - পূজা করে (বহু)। প্রতিদিনম্ - প্রত্যেক দিন (ক্লীব)। প্রায়শঃ- প্রায়ই।
ফ
ফলম্- একটি ফল (ক্লীব)। ফলানি- ফলগুলি (ক্লীব, বহু)।
ব
বয়ম্- আমরা। বিরাজতে- বিরাজ করে বা শোভা পায়। বিশালম্- বড় (ক্লীব)। বিষ্ণুবিদ্বেষ-শিক্ষার্থং- বিষ্ণুর প্রতি বিদ্বেষভাব শিক্ষা করার জন্য। বৃক্ষান্- বৃক্ষগুলি। বেদ্যম্ জ্ঞাতব্য বা যাকে জানতে হবে (ক্লীব)।
ভ
ভণতি- বলে। ভবতু- হোক। ভবিতুম্ হতে। ভবিষ্যামি- হব। ভূমৌ- মাটিতে।
ম
মধুরাণি- মধুর (ক্লীব, বহু)। মনসি- মনে। মুখাৎ- মুখ থেকে। মেষান্- মেষগুলি।
য
যঃ- যে, যিনি। যেন- যার দ্বারা।
র
রাজদ্বারে- রাজবাড়িতে। রাজন- হে রাজা।
ল
লম্ফম্ লাফ। লোকাঃ- লোকগণ।
শ
শব্দম্ শব্দ। শরাঘাতেন- তীরের আঘাতে। শ্মশানে- চিতায়। শ্যামলম্- সবুজ।
স
সর্বে- সকলে। সরস্বতীম্- সরস্বতীকে। সস্ফটিকস্তম্ভাৎ- স্ফটিকস্তম্ভ থেকে। সিংহস্য- সিংহের। সুখেন-সুখে।
হ
হন্তুম্ - হত্যা করতে।
ক্ষ
ক্ষণান্তরে- ক্ষণকাল পরে।
দ্রষ্টব্য: ক্লীব = ক্লীবলিঙ্গ। বহু = বহুবচন।
Read more