অস্তি গ্রামপ্রান্তে একং শ্যামলমরণ্যম্। তত্র তিষ্ঠতি একো বিশালঃ বটবৃক্ষঃ। একদা একঃ কাকঃ কস্যচিৎ কৃষকস্য গৃহাৎ একং পিষ্টকখণ্ডম্ আনীতবান্। ততঃ স বৃক্ষশাখায়াম্ উপবিষ্টঃ। তস্মিন্ কালে একঃ শৃগালঃ তত্রাগতঃ। কাকস্য মুখে পিষ্টকখণ্ডং দৃষ্টা তস্য লোভো জাতঃ। সঃ অবদৎ, "মিত্র! মধুরং তে দর্শনম্। কণ্ঠো২পি মধুরঃ। তব কণ্ঠাৎ গানং শ্রোতুম্ ইচ্ছামি। কৃপয়া গানং কুরু। প্রসন্নং ভবতু মে মনঃ।"
শৃগালস্য মুখাৎ প্রশংসাং শুত্বা কাকঃ বিমুগ্ধঃ অভবৎ। স পরমানন্দেন 'কা কা' ইতি শব্দমকরোৎ। তেন তস্য মুখাৎ পিষ্টকখণ্ডং ভূমৌ পতিতম্। শৃগালঃ হর্ষেণ তদ্ ভক্ষয়তি স্ম।
খলো ন বিশ্বসনীয়ঃ।
অনুশীলনী
শব্দার্থ: অরণ্যম্-বন। তত্র-সেখানে। কৃষকস্য-কৃষকের। গৃহাৎ-ঘর থেকে। আনীতবান্-এনেছিল। বৃক্ষশাখায়াম্-গাছের ডালে। দৃষ্টা-দেখে। পিষ্টকখণ্ডং-পিঠার টুকরো। শ্রোতুম্ - শুনতে। কৃপয়া- দয়া করা। শুত্বা- শুনে। ভূমৌ- মাটিতে। হর্ষেণ- আনন্দের সঙ্গে।
ব্যাকরণ
(ক) সন্ধিবিচ্ছেদ: শ্যামলমরণ্যম্ = শ্যামলম্ + অরণ্যম্। তত্রাগতঃ = তত্র আগতঃ। কণ্ঠো২পি = কণ্ঠঃ + অপি। পরমানন্দেন = পরম আনন্দেন। শব্দমকরোৎ শব্দম্ + অকরোৎ। খলো ন = খলঃ + ন।
(খ) কারণসহ বিভক্তি নির্ণয় গ্রামপ্রান্তে-অধিকরণে ৭মী। গৃহাৎ- অপাদানে ৫মী। বৃক্ষশাখায়াম্ = অধিকরণে ৭মী। পিষ্টকখণ্ডং-কর্মে ২য়া। কৃপয়া-হেতুর্থে ৩য়া। মুখাৎ-অপাদানে ৫মী। শৃগালঃ-কর্তায় ১মা।
১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) কাক কৃষকের ঘর থেকে এনেছিল মাছ / পিঠা / ইঁদুর / মাংস।
খ) পিঠা নিয়ে কাক বসেছিল গাছের ডালে / ঘরের চালে / ফুলবাগানে / আমগাছের অগ্রভাগে।
গ) শৃগালের লোভ হয়েছিল মাংস / মাছ/ কলা / পিঠা দেখে।
ঘ) শৃগাল কাককে সম্বোধন করেছিল ভাই / মিত্র / দাদা / কাকা বলে।
ঙ) পিঠার টুকরো পড়েছিল মাটিতে / টিনের চালে / গাছের ডালে / নদীর জলে।
২। বাংলায় উত্তর দাও :
ক) বটবৃক্ষটি কোথায় ছিল?
খ) কাক কৃষকের ঘর থেকে কি এনেছিল?
গ) কাকটি কোথায় বসেছিল?
ঘ) শৃগাল কোথায় এসেছিল?
ঙ) তার লোভ হল কেন?
চ) শৃগাল কাককে কি বলেছিল?
ছ) কাক কেন মুগ্ধ হল?
জ) মুগ্ধ হয়ে কাক কি করল?
ঝ) পিষ্টকখণ্ড কোথায় পড়ে গেল?
ঞ) শৃগাল তখন কি করল?
৩। শূন্যস্থান পূরণ কর :
ক) অস্তি গ্রামপ্রান্তে ______ শ্যামলমরণ্যম্।
খ) স ________ উপবিষ্টঃ।
গ) কন্ঠো২পি _______
ঘ) _____ ভবত মে মনঃ।
ঙ) পিষ্টকখণ্ডং ভূমৌ ________
৪। বাক্যরচনা কর:
গৃহাৎ, কাকস্য, দর্শনম্, মনঃ, ভূমৌ।
৫। শব্দার্থ লেখ:
গৃহাৎ, বৃক্ষশাখায়াম্, আনীতবান্, দৃষ্টা, শ্রোতুম্।
৬। সন্ধিবিচ্ছেদ কর:
তত্রাগতঃ, কণ্ঠো২পি, পরমানন্দেন, শব্দমকরোৎ, লোভো জাতঃ।
৭। কারণসহ বিভক্তি নির্ণয় কর:
গৃহাৎ, বৃক্ষশাখায়াম্, পিষ্টকখণ্ডং, কণ্ঠাৎ, শৃগালঃ, ভূমৌ।
৮। গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় লেখ এবং তার বাংলা অনুবাদ কর।
৯। বাংলায় অনুবাদ কর:
ক) একদা একঃ _______ তত্রাগতঃ।
খ) সঃ অবদৎ _______ ইচ্ছামি।
গ) শৃগালস্য মুখাৎ _______ শব্দমকরোৎ।
ঘ) তেন তস্য _______ ভক্ষয়তি স্ম।
১০। 'কাক-শৃগাল-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।