১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) বটগাছে বাস করত একটি হাঁস / একটি কাক / একটি শকুনি / একটি হাঁস ও একটি কাক।
খ) ব্যাধ বটগাছের নিচে এসেছিল গ্রীষ্মকালে / বর্ষাকালে / শরৎকালে / হেমন্তকালে।
গ) ঘুম থেকে উঠে ব্যাধ তার মুখে দেখেছিল কাদা / ঘাম / পুরীষ / আবর্জনা।
ঘ) ব্যাধ হাঁসটিকে মেরেছিল ত্রিশূল / শর/ চক্র / অঙ্কুশ দ্বারা।
২। শূন্যস্থান পূরণ কর:
ক) অত্র ________ নিবসতঃ।
খ) মুখমণ্ডলে ________ পতিতঃ।
গ) _______ মুখে পুরীষমপশ্যৎ।
ঘ) স শরাঘাতেন হংসং ______
ঙ) _________ দুর্জনসংসর্গম্
৩। নিচের পদগুলোর সাহায্যে বাক্য রচনা কর:
বিশালঃ, ব্যাধঃ, কৃপয়া, পলায়িতঃ, ত্যজ।
8। শব্দার্থ লেখ:
হংসকাকৌ, সূর্যকরঃ, ত্যত্ত্বা, পক্ষযুগলেন, পলায়িতঃ।
৫। কারণসহ বিভক্তি নির্ণয় কর:
রামকৃষ্ণপুরে, হংসঃ, নিদ্রায়াঃ, শরাঘাতেন, পুরীষম্।
৬। সন্ধিবিচ্ছেদ কর:
শরাঘাতেন, তন্মুখে, পুরীষমপশ্যৎ, ক্ষণান্তরে।
৭। গল্পটির নীতিবাক্য সংস্কৃত ভাষায় লেখ ও বাংলায় অনুবাদ কর।
৮। বাংলা ভাষায় অনুবাদ কর :
ক) একদা গ্রীষ্মকালে _______ পতিতঃ।
খ) ততো হংসঃ _______ পলায়িতঃ।
গ) ঊর্ধ্বং নিরীক্ষ্য ______ সঞ্জাতঃ।
৯। 'ত্যজ দুর্জনসংসর্গম্'- এই নীতিবাক্য অনুসরণ করে বাংলা ভাষায় একটি গল্প লেখ।
Read more