পরাক্রান্তো দৈত্যরাজঃ হিরণ্যকশিপুঃ বিষ্ণুবিদ্বেষী আসীৎ। কিন্তু তস্য পুত্রঃ প্রহ্লাদঃ বিষ্ণুভক্তঃ। অতো হিরণ্যকশিপুঃ বিষ্ণুবিদ্বেষশিক্ষার্থং তং গুরুগৃহং প্রেষিতবান। গুরুস্তং বিষ্ণুবিদ্বেষী ভবিতম্ আদিশৎ। কিন্তু তস্য চেষ্টা বিফলীভূতা। অতঃ প্রহ্লাদঃ সমুদ্রে গজপদতলে অনলে চ নিক্ষিপ্তঃ। কিন্তু বিষ্ণুকৃপয়া তস্য মৃত্যুর্নাভবৎ।
অথৈকদা কুদ্ধো রাজা প্রহ্লাদম্ অপৃচ্ছৎ, "রে প্রহ্লাদ! কুত্র তে বিষ্ণুঃ?" প্রহ্লাদঃ সবিনয়ম্ অবদৎ, "অনলে অনিলে নভোনীলে সর্বত্রৈব মে বিষ্ণুঃ বিরাজতে।" রাজা পুনরপৃচ্ছৎ, "কিং সঃ অস্মিন্ স্ফটিকস্তম্ভে তিষ্ঠতি?" প্রহ্লাদঃ অবদৎ, "অবশ্যমেব।" ততো রাজা স্ফটিকস্তম্ভে পদাঘাতম্ অকরোৎ। তৎক্ষণমেব স্ফটিকস্তম্ভাৎ আবির্ভূতঃ নরসিংহরূপী বিষ্ণুঃ। তস্য নখৈঃ বিদীর্ণঃ দৈত্যরাজঃ পঞ্চত্বং গতঃ।
ধর্মো রক্ষতি ধার্মিকম্।
অনুশীলনী
শব্দার্থ : বিষ্ণুবিদ্বেষী - বিষ্ণুর প্রতি হিংসাপরায়ণ। প্রেষিতবান্ - পাঠালেন। আদিশৎ - আদেশ করলেন। বিফলীভূতা - ব্যর্থ হয়েছিল। অনলে - আগুনে। অনিলে - বাতাসে। নভোনীলে - আকাশের নীলিমায়। গজপদতলে - হাতির পায়ের তলায়। অপৃচ্ছৎ - জিজ্ঞেস করলেন। কত্র - কোথায়। স্ফটিকস্তম্ভাৎ - স্ফটিকস্তম্ভ থেকে। পঞ্চত্বং গতঃ - মারা গেল।
ব্যাকরণ
(ক) সন্ধিবিচ্ছেদ: গুরুস্তং = গুরুঃ তং। মৃত্যুর্নাভবৎ = মৃত্যুঃ + ন + অভবৎ। ক্রুদ্ধো রাজা = ক্রুদ্ধঃ + রাজা। সর্বত্রৈব = সর্বত্র এব। পুনরপৃচ্ছৎ পুনঃ + অপৃচ্ছৎ। অবশ্যমেব = অবশ্যম্ এব। তৎক্ষণমেব = তৎক্ষণম্ + এব। অথৈকদা অথ একদা।
(খ) কারণসহ বিভক্তি নির্ণয় সমুদ্রে, অনলে, অনিলে, গজপদতলে, নভোনীলে - অধিকরণে ৭মী। সবিনয়ম্ - ক্রিয়াবিশেষণে ২য়া। প্রহ্লাদঃ - কর্তায় ১মা। স্ফটিকস্তম্ভাৎ অপাদানে ৫মী। নখৈঃ করণে ৩য়া।
১। সঠিক উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:
ক) হিরণ্যকশিপু ছিলেন দেবরাজ / দৈত্যরাজ / রক্ষোরাজ / কিন্নররাজ।
খ) হিরণ্যকশিপুর পুত্রের নাম ছিল বেহাদ / বিষ্ণুহ্লাদ / শিবহাদ / প্রহ্লাদ।
গ) বিষ্ণু থাকেন মন্দিরে / মঠে / সর্বত্র / তীর্থে।
ঘ) স্ফটিকস্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন নরসিংহরূপী / কূর্মরূপী / মৎস্যরূপী / বরাহরূপী বিষ্ণু।
ঙ) নরসিংহরূপী বিষ্ণু হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন পদাঘাতে / মুষ্ট্যাঘাতে / নখাঘাতে /হস্তাঘাতে।
২। শূন্যস্থান পূরণ কর:
ক) ________ আসীৎ।
খ) কিন্তু তস্য চেষ্টা ._________
গ) ________ তে বিষ্ণুঃ?
ঘ) রাজা ________ পদাঘাতম্ অকরোৎ।
ঙ) ধর্মো রক্ষতি _________
৩। নিচের পদগুলোর বাক্যে প্রয়োগ দেখাও :
আদিশৎ, কুত্র, সর্বত্র, স্তম্ভে, পদাঘাতম্।
৪। বামপাশের পদের সঙ্গে ডানপাশের পদ সাজিয়ে লেখ:

৫। সন্ধিবিচ্ছেদ কর:
গুরুস্তং, সর্বত্রৈব, পুরনপৃচ্ছৎ, অথৈকদা, অবশ্যমেব।
৬। কারণসহ বিভক্তি নির্ণয় কর:
অনলে, নখৈঃ, সবিনয়ম্, স্ফটিকস্তম্ভাৎ, প্রহাদঃ।
৭। বাংলায় উত্তর দাও :
ক) হিরণ্যকশিপু কে ছিলেন?
খ) তিনি কেমন প্রকৃতির লোক ছিলেন?
গ) তাঁর পুত্রের নাম কি ছিল?
ঘ) পুত্রকে রাজা গুরুগৃহে পাঠিয়েছিলেন কেন?
ঙ) প্রহ্লাদকে কোথায় কোথায় নিক্ষেপ করা হয়েছিল?
চ) রাজা ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে কি জিজ্ঞেস করেছিলেন?
ছ) প্রহ্লাদ কি উত্তর দিয়েছিলেন?
জ) কিভাবে হিরণ্যকশিপুর মৃত্যু হয়?
৮। বাংলা ভাষায় অনুবাদ কর :
ক) কিন্তু তস্য ___ __ আদিশৎ।
খ) অথৈকদা ক্রুদ্ধো _____ বিরাজতে।
গ) ততো রাজা ______ পঞ্চত্বং গতঃ।
৯। 'ধর্মো রক্ষতি ধার্মিকম্'- এই নীতিবাক্য অনুসরণ করে একটি গল্প লেখ।