কিয়োটো চুক্তির মুল বিষয় কি?

Updated: 4 months ago
  • জনসংখ্যা হ্রাস
  • দরিদ্রতা হ্রাস
  • উষ্ণতা হ্রাস
  • নিরস্ত্রীকরণ
3.7k
উত্তরঃ

কিয়োটো চুক্তির মুল বিষয় উষ্ণতা হ্রাস।

কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে।

এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলি বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের বর্তমান পরিমাণের জন্য দায়ী বলেও চিহ্নিত করে এই চুক্তি এই দেশগুলিকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার জন্য দায়বদ্ধ করে।

এর ফলে ২০০৮ থেকে ২০১২ খ্রিষ্টাব্দের মধ্যে প্রথম দায়বদ্ধতা সময়কালে ৩৭টি শিল্পোন্নত দেশের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। ২০১২ খ্রিষ্টাব্দে এই চুক্তিকে পরিবর্ধিত করে পেশ করা হয়, যা দোহা সংশোধনী নামে পরিচিত।

  • স্বাক্ষরিত হয়- ১৯৯৭ সালে। কার্যকর হয়- ২০০৫ সালে।
  • স্বাক্ষরিত স্থান- কিয়োটো, জাপান
  • কিয়োটো প্রটোকল- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ সংক্রান্ত একটি চুক্তি।
  • ১৪৪ টি দেশের অনুমোদন প্রয়োজন ছিল প্রটোকলটি বাস্তবায়নের জন্য।
  • বাংলাদেশ অনুমোদন করে- ২০০১ সালে।
  • ২০১২ সালে কানাডা কিয়োটো প্রটোকল হতে নাম প্রত্যাহার করে।
  • প্রথম স্তরের মেয়াদ ছিল- ১৫ বছর; ১৯৯৭-২০১২ সাল পর্যন্ত
  • ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার কথা ছিল- ৫.২%।

Related Question

View All
  • আমদানি রপ্তানি বাণিজ্য
  • পারস্পরিক উন্নয়ন
  • জলবায়ু
  • পরিবেশ
605
  • জনসংখ্যা কমানো
  • দারিদ্র্য বিমোচন
  • গুপ্তচরবৃত্তি
  • বিশ্ব উষ্ণতা হ্রাস
145
Updated: 6 months ago
  • ওজোনস্তরের ক্ষয় হ্রাস
  • জৈব নিরাপত্তা
  • জীববৈচিত্র্যের সুরক্ষা
  • গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস
1.1k
  • শান্তি
  • বাণিজ্য
  • কৃষি
  • পরিবেশ
431
  • কৃষি
  • পরিবেশ
  • সামাজিক
  • শান্তি
4.7k
  • ১৯৯৭
  • ১৯৯২
  • ১৯৯০
  • ২০০৫
1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই