The man was in ______health that the family began to consider whether he could continue to live in his home.
  • such bad
  • so bad
  • such worse
  • so badly
48

Be in such bad health অর্থ ভগ্নস্বাস্থ্য নিয়ে বসবাস। সেই হিসেবে উত্তর হবে অপশন a). উল্লেখ্য, Be in bad with অর্থ বিরাগভাজন হওয়া; কুনজরে পড়া। আর Go from bad to worse অর্থ গুরুতর অবনতি হওয়া।
বাক্যের অর্থঃ লোকটির স্বাস্থ্যের অবস্থা এতোটাই খারাপ ছিল যে তার পরিবারের লোকজন চিন্তা করলো যে লোকটি তার বাড়িতে বসবাস করতে পারবে কি না।

Sumaiya Mim
2 months ago
শূন্যস্থানে such bad বসালেবাক্যটির যথাযথ অর্থ হয় - লোকটির স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ ঠিল যে পরিবারের লোকজন ভাবতে শুরু করল তাকে বাড়িতে রাখা যাবে কিনা ।
SATT Academy
3 years ago

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Correction-এর উপরে কয়েকটি প্রশ্ন হয়ে থাকে। Correction ভিন্ন কোনো বিষয় নয়। সাধারণত আমরা Grammar-এর যে অংশগুলো পড়ে থাকি, সেগুলোর সঠিক ব্যবহার যাচাইয়ের একটি মাধ্যম হচ্ছে Correction। Number, Gender, Parts of Speech, Tense, Subject-verb agreement, Determiner, Appropriate use of words ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা Correction-এর ক্ষেত্রে নম্বর কম-বেশি পাওয়া নির্ভর করে। যেমন- রোগীর নাড়ি দেখা অর্থে see, find বা examine কোনোটিই সঠিক নয়। এখানে correct word হবে feel-The doctor felt his pulse |

  • পরীক্ষা দেয়া বুঝাতে sit for, appear at/in, go in for, take এই verb-গুলো ব্যবহার করা হয়। সাধারণত আমরা জানি যে, take অর্থ 'নেয়া/লওয়া' এবং give অর্থ দেওয়া। কিন্তু পরীক্ষা দেয়া বুঝাতে take এবং পরীক্ষা নেয়া বুঝাতে give ব্যবহৃত হয়।
  • Instrument বা যন্ত্র দ্বারা লিখলে with এবং element বা উপাদান দ্বারা লিখলে in preposition ব্যবহৃত হয়। তাই কলম দ্বারা লিখলে with আর কালি, চক বা পেন্সিল দ্বারা লিখলে in হয়। এভাবে মনে রাখুন- Write with pen, write in ink/chalk/pencil, write on paper (in book) ।
  • 'Cast' verb-টির past এবং past participle form একই অর্থাৎ cast। কাউকে ভোট দেওয়া অর্থে cast (a/one's) vote ব্যবহৃত হয়। আর যখন দুই পক্ষের ভোট সমান হয়, তখন যে ভোট দ্বারা ফলাফল নির্ধারিত হয় তাকে Casting vote বলে।
  • সুনির্দিষ্টভাবে নির্ধারিত সময়ের পূর্বে at বসে এবং বারের নামের পূর্বে on বসে।
  • উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে উপাদান অপরিবর্তিত থাকলে অর্থাৎ যদি চোখে দেখে উপাদান সনাক্ত করা যায়, তাহলে made-এর পর Preposition 'of' ব্যবহৃত হয়। আর যদি চোখে দেখে উপাদান সনাক্ত না করা যায়, তাহলে made-এর পর
    Preposition 'from' ব্যবহৃত হয়।
  • কেউ কোনো ভুলের মধ্যে আছে বুঝাতে- Subject + be verb + mistaken + in + gerund + extension এই নিয়মটি প্রযোজ্য।
  • Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য যদি WH question দিয়ে শুরু হয়, তাহলে WH question-এর পর সাধারণত Tense অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb (do, does, did, have, has, am, is, are, shall, will) বসে, তারপর Subject এবং পরে main verb + extension + প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। আর যদি Interrogative sentence-এর প্রথমে সাহায্যকারী ক্রিয়া থাকে, তাহলে নিয়মটি হবে এরকম- Auxiliary verb + subject + tense অনুযায়ী মূল verb + extension + প্রশ্নবোধক চিহ্ন।
  • ইংরেজি Grammar-এ কিছু Verb আছে, যেমন- allow, advise, command, compel, enable, encourage, forbid, force, implore, induce, instruct, invite, oblige, order, permit, persuade, remind, request, want ইত্যাদি যেগুলো বাক্যে ব্যবহৃত হলে বাক্য গঠনের নিয়মটি হবে এরকম Subject + verb + object + infinitive to + verb-এর base form। এছাড়া বাক্যে let, make বা have ইত্যাদি verb যে structure-টি অনুসরণ করে, তা হচ্ছে- Subject + verb
    (let/make/have) + object + bare infinitive।
  • বাক্যে যখন Causative verb হিসেবে get এবং have ব্যবহৃত হয়, তখন দুটি নিয়ম প্রযোজ্য। এদের পরে যদি complement হিসেবে কোনো person-কে বুঝায়, তখন get-এর ক্ষেত্রে verb in infinitive হয় আর have-এর ক্ষেত্রে bare infinitive হয়। আর যদি এদের পর complement হিসেবে কোনো বস্তু বা অন্য কোনো জিনিস
    বুঝায়, তাহলে verb in past participle হয়।
  • সাধারণত Relative pronoun এবং তার পরবর্তী verb-টি পূর্ববর্তী word (noun/pronoun) অনুসারে হয়।
  • Let-এর পর কোনো Pronoun আসলে সর্বদা তার objective form বসে।
  • একই Sentence-এর বিভিন্ন Word-এর সাথে Appropriate preposition ব্যবহৃত হয়। অর্থাৎ একটি মাত্র preposition সকল word-এর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
  • কোনো Sentence-এ subordinate clause-এ interrogative clause add করতে চাইলে তা assertive sentence-এর গঠন অনুসারে হয়।
  • কিছু Latin comparative word আছে। যেমন- junior, senior, inferior, ulterior, exterior ইত্যাদি। এসব শব্দের পূর্বে more হয় না এবং পরে than না হয়ে to হয়।
  • 'ফাঁসি দেয়া' অর্থে hang-এর past ও past participle form 'hanged' এবং 'ঝুলানো' অর্থে 'hung' হয়। আবার, 'ডুবে যাওয়া' অর্থে ব্যক্তির ক্ষেত্রে drown এবং বস্তুর ক্ষেত্রে sink ব্যবহৃত হয়।

বি.দ্র. Correction মূলত একক কোনো বিষয় নয়, বরং Grammatical rules-এর একটি সংকলন। এ কারণে এ বিষয়ে অধিক জ্ঞান লাভের জন্য Grammar-এর উপর একটি over all ধারণা নিতে হবে।

Related Question

View All
  • She prefers dancing more than singing
  • She prefers to dance than to sing
  • She prefers dancing to singing.
  • She prefers dance to sing.
48
  • He don't like coffee.
  • He doesn't like coffee.
  • He not likes coffee.
  • He isn't like coffee.
48
  • He died by accident
  • He died in the accident
  • He died from accident
  • None
48
  • I feel unwell
  • Open page 50
  • I have a headache
  • I wish I could fly
48
  • The old man died yesterday.
  • The old man was died yesterday.
  • The old man has died yesterday.
  • The old man had died yesterday.
48
  • I have a passion for studying.
  • I have a passion in studying.
  • I have a passion to study.
  • I have a passion of studying.
48
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews