মানুষ সামাজিক জীব। সমাজজীবনে বসবাস করতে গিয়ে তারা কাউকে না কাউকে অনুসরণ করতে চায়। প্রত্যেক ব্যক্তির একজন আদর্শ রয়েছে। সে নিজে স্বজ্ঞানে অথবা অজান্তে অন্য কারোর অনুসরণ করে বা করতে ভালোবাসে। কিন্তু একজন মুসলমান কাকে অনুসরণ করবে সে সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-"নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম অনুসরণীয় আদর্শ রয়েছে আল্লাহর রসুলের (মুহাম্মদ) জীবনে।" প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর রসুলের জীবন বিধান পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা এবং কেবল এর মাধ্যমেই সম্ভব ইহকালীন সমৃদ্ধি ও পরকালীন মুক্তি। রসুল (স) তাঁর জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট দিক নির্দেশনা রেখে গেছেন। রসুল (স) বলেন "আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যারা এ দুটিকে আঁকড়ে ধরে রাখবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব অপরটি আমার সুন্নত।" তাই আমাদের একমাত্র অনুসরণীয় আদর্শ হলো রসুল (স)-এর জীবনাদর্শ।
Related Question
View AllUDHR এর পূর্ণরূপ হলোঃ Universal Declaration of Human Rights.
Universal Declaration of Human Rights
বাংলাদেশের তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ ডেনমার্কে (১৫ মে, ২০০৮ সালে) রপ্তানি হয়েছে। বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি এ জাহাজ রপ্তানি করে ।
২৭। আইনের চোখে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
২৯। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।
জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে গমন কর।
= If necessary go abroad to acquire knowledge.
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!