Job

মনে করুন, আপনি রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা। আপনার শাখা-প্রধানের নির্দেশক্রমে ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড বিষয়ে ব্যাংকের গ্রাহকদের কাছে সচেতনতামূলক একটি পত্র প্রেরণের খসড়া প্রস্তুত করুন।

Created: 3 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

৩০.০৩.২০১৮

রূপালী ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ

বিষয়ঃ ক্রেডিট ও এটিএম কার্ড বিষয়ে সচেতনতা প্রসঙ্গে ।

সকল সম্মানীত গ্রহক,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, রূপালী ব্যাংক লিমিটেড, শিবালয় শাখার যে সকল গ্রাহক রয়েছেন তার মধ্যে প্রায় ৭০% গ্রাহক এই ব্যাংকের ক্রেডিট ও এটিএম কার্ড ব্যবহার করে থাকেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্নভাবে এই ক্রেডিট ও এটিএম কার্ড এর মাধ্যমে জালিয়াতি সংঘটিত হচ্ছে। এই দুই ধরনের কার্ডেই রয়েছে গোপন পিন নম্বর। এই পিন নম্বর ও কার্ড ব্যবহার করে যেকেউ টাকা ক্যাশ করতে পারেন। তাই আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপন পিন নম্বরটি সর্বদা সংরক্ষিত রাখুন এবং এটি কারো সাথে শেয়ার করবেন না। আর এই ক্রেডিট বা এটিএম কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অবশ্যই সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে অবিলম্বে তা বন্ধ করবেন। এছাড়া নিরাপত্তার সুবিধার জন্য আপনার পিন নম্বর মাঝে মধ্যে পরিবর্তন করতে
পারেন।

বিনীত নিবেদক,
মোঃ রফিকুল ইসলাম ৩২২৯
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক লিমিটেড।
শিবালয় শাখা, মানিকগঞ্জ ।

2 years ago

বাংলা

বাংলা সাহিত্য ও ব্যাকরণ হলো বাংলা ভাষার দুটি অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা সাহিত্য হলো বাংলা ভাষায় রচিত কবিতা, উপন্যাস, নাটক, গল্পসহ সৃজনশীল ও মননশীল রচনার সমষ্টি, যার সূচনা দশম শতাব্দীতে 'চর্যাপদ' এর মাধ্যমে। অন্যদিকে, বাংলা ব্যাকরণ হলো এমন একটি শাস্ত্র বা বিজ্ঞান, যা বাংলা ভাষার গঠন, প্রকৃতি, ধ্বনি, শব্দ ও বাক্যের নিয়ম-কানুন বিশ্লেষণ করে ভাষার শুদ্ধ রূপ ও প্রয়োগ শেখায়।

Content added By
Content updated By

Related Question

View More
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

২১.০৬.২০১৮ইং                                                                                                                                                                                                                                 ফরিদপুর 

প্রিয় শাওন, 

চিঠির শুরুতেই তোমাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কিছুদিন আগে শুনলাম তুমি এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছো। খবরটা শুনে অনেক ভালো লেগেছে। তবে আমি ইদানিং লক্ষ্য করলাম তুমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাউন্ট তৈরি করে সব সময় অনলাইনে থাকছো। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে প্রযুক্তির সাথে থাকাটা বাঞ্চনীয়। তবে এই ফেসবুক চালনায় সুফলের সাথে বিদ্যমান কুফলের দিক বিদ্যমান। ফেসবুক চালনায় অনেক সময় নেশায় পরিণত হয় বন্ধুবান্ধবদের সাথে ফেসবুকে অনলাইন থাকার জন্য। যা তোমার পড়াশুনার পরবর্তী জীবনে বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া পড়াশুনার সময় ফেসবুক ব্যবহারে তোমার জীবনের লক্ষ্য অর্জনের পথ হারিয়ে যেতে পারে। ফেসবুকিং এর বিভিন্ন পেজ সমূহ তোমাকে উৎসাহিত করবে যাতে তুমি অযথাই ফেসবুকে অনলাইনে থেকে সময় নষ্ট করো। ফেসবুক ব্যবহারের ফলে তুমি নানা ধরনের কুকর্মে জড়িত হয়ে যেতে পারো। ফেসবুক ব্যবহারে তুমি অবধাই খারাপ দিক পারো। তোমার এই পড়াশুনা এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ফেসবুক চালনায় লের থেকে কুফলই বেশি অর্জন কর তাই আমি বড়ভাই হিসেবে তোমার দৃষ্টিআকর্ষণ করে ফেসবুকের নানান কুফল দিক তুলে ধরলাম। 

আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। বাড়ির সকলকে আমার সালাম দিও। 

তোমার বড় ভাই

টুলু                                                                                                                                     

                           

তারিখঃ ০৫.০১.২০১৯ 

বরাবর 
ব্যবস্থাপক 
তিতাস গ্যাস লিমিটেড 
নবাবগঞ্জ, ঢাকা। 

বিষয়: বাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন। 

জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমার বাড়ি নবাবগঞ্জ জেলার শিমুলিয়ায়। আমার বাড়ির আশে পাশের বাড়িগুলোতে গ্যাস সংযোগ পেলেও আমি এখনও আমার বাড়িতে গ্যাস সংযোগ পাইনি। আমি নিয়মিত হোল্ডিং ট্যাক্স, পৌরকর, পয়কর ইত্যাদি সকল সরকারি কর নিয়মিত প্রদান করে আসছি। 

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে আমাকে বর্ধিত করিবেন। 

নিবেদক 
মোঃ সলিমুল্লাহ খান 
বাসা নং ৪৮:৪ 
রোড নংঃ ৭ 
সেকশন ১১ 
নবাবগঞ্জ, ঢাকা-১২১৫।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...