বাংলা সাহিত্যে ভোরের পাখি কাকে বলা হয়? তার সম্পর্কে সংক্ষেপে লিখুন।
বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয়। বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি হিসেবে স্বীকৃত। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে তিনি সফল গীতি কবিতা রচনা করেন। রবীন্দ্রনার ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন। তার রচিত কাব্য হলো। সঙ্গীত শতক (১৮৬২), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদামাল (১৮৭৯) প্রভৃতি। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য 'সারদামঙ্গল' পাঁচ সর্গে রচিত।
বাংলা সাহিত্য ও ব্যাকরণ হলো বাংলা ভাষার দুটি অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা সাহিত্য হলো বাংলা ভাষায় রচিত কবিতা, উপন্যাস, নাটক, গল্পসহ সৃজনশীল ও মননশীল রচনার সমষ্টি, যার সূচনা দশম শতাব্দীতে 'চর্যাপদ' এর মাধ্যমে। অন্যদিকে, বাংলা ব্যাকরণ হলো এমন একটি শাস্ত্র বা বিজ্ঞান, যা বাংলা ভাষার গঠন, প্রকৃতি, ধ্বনি, শব্দ ও বাক্যের নিয়ম-কানুন বিশ্লেষণ করে ভাষার শুদ্ধ রূপ ও প্রয়োগ শেখায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?