ইউসুফ লেখাপড়া শেষ করে চাকুরির পিছনে না ছুটে গরুর খামার করার সিদ্ধান্ত নেন। পরামর্শের জন্য তিনি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কাছে যান। প্রাণি সম্পদ কর্মকর্তার পরামর্শ মোতাবেক তিনি ৫টি সংকর জাতের গাভি কিনে খামার শুরু করেন। সারা বছর কাঁচা ঘাসের সরবরাহ ঠিক রাখতে ইউসুফ রসালো অবস্থায় ঘাস সংরক্ষণ করে রাখেন। সুষম খাদ্য সরবরাহ এবং সঠিক পরিচর্যা করায় প্রথম বছরেই তিনি লাভবান হন। এভাবে তার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়। তার সফলতা দেখে এলাকার অন্য যুবকরাও উদ্বুদ্ধ হন।

Updated: 10 months ago
উত্তরঃ

সুস্থ অবস্থায় প্রাণীর শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায়, যদি কোনো কারণবশত ঐ সকল স্বাভাবিক লক্ষণের কোনো পরিবর্তন ঘটে তবে তাকে রোগ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

পিকরনা (Picorna) ভাইরাসের সংক্রমণে ক্ষুরা রোগ হয়। আক্রান্ত প্রাণীর সংস্পর্শ, খাদ্যদ্রব্য, লালা ও অন্যান্য ব্যবহার্য দ্রব্য এবং বাতাসের মাধ্যমে রোগজীবাণু সুস্থ প্রাণীতে সংক্রামিত হয়ে রোগের সৃষ্টি করে। এই রোগের লক্ষণগুলো হলো-

১. প্রাথমিক অবস্থায় জ্বর হয় এবং আক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা ১০৪০-১০৬০ ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়। 

২. নাক ও মুখ হতে লালা ঝরে, মুখে, জিহ্বায় ও ক্ষুরায় ফোস্কা পড়ে এবং ফোস্কা ফেটে ঘা হয়। 

৩. গাভির ওলানেও ফোস্কা হতে পারে, ফলে ওলান ফুলে ওঠে এবং দুধ কমে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের রসালো অবস্থায় কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতিটি হলো সাইলেজ।

বায়ুনিরোধক স্থানে সংরক্ষিত সবুজ ঘাসকে সাইলেজ বলে। সাইলেজ তৈরি করতে নিম্নলিখিত ধাপসমূহ অণুসরণ করতে হবে-

১. ফডারে ফুল আসার পূর্বে কান্ড যখন খুব নরম ও রসাল থাকে ঠিক তখন সাইলেজ তৈরির জন্য কাটতে হবে। 

২. ঘাসগুলো ১৫-২০ সেমি পরিমাণ করে কেটে নিতে হবে।

৩. সবুজ ঘাস কাটার পর সাইলোপিটে বায়ুরোধক অবস্থায় স্তরে স্তরে সাজাতে হবে।

৪. ঘাসে দ্রবণীয় কার্বোহাইড্রেটের পরিমাণ কম মনে হলে লিগিউম জাতীয় ঘাসের সাথে নন-লিগিউম জাতীয় ঘাস মিশ্রিত করে সাইলেজ প্রস্তুত করার সময় ঝোলাগুড় বা চিটাগুড় স্তরে স্তরে মেশাতে হবে।

৫. প্রতি স্তর সাজানোর সময় সাইলোর ভিতরে নেমে 'পা দিয়ে ভালোভাবে প্যাকিং করতে হবে যেন ভিতরে বাতাস না থাকে। 

৬. চেপে চেপে বসানো ঘাসের ওপর একস্তর খড় বা নিম্নমানের ঘাস দিয়ে ঢেকে দিতে হবে। 

৭. তারপর শক্ত পলিথিন দিয়ে ঢেকে এমনভাবে মাটি চাপা দিতে হবে যাতে ভিতরে পানি ঢুকতে না পারে। 

৮. সাইলেজ তৈরি হলে হলদে সবুজ রঙের হবে এবং পচা ঘাসের মতো দেখাবে। 

৯. সাইলেজ কাঁচা ঘাস বা শুকনা খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের ইউসুফ ৫টি সংকর জাতের গাভি কিনে খামার শুরু করে।

বিদেশ থেকে উন্নত জাতের অল্পসংখ্যক ষাঁড় আমদানি করে দেশি বেশি সংখ্যক গাভিকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত করা হয়, যা সংকর জাত হিসেবে পরিচিত। সংকর জাতের গরু সৃষ্টির প্রধান উদ্দেশ্য অনুন্নত জাতের গরুকে উন্নত করে অধিকহারে দুধ, মাংস ও শক্তি উৎপাদন করা। আমাদের দেশে প্রধানত হলস্টেইন, জার্সি, শাহীওয়াল, সিন্ধি জাতের ষাঁড়ের সিমেন কৃত্রিম প্রজননে প্রয়োগ করে সংকর জাতের গরু উৎপন্ন করা হয়। ইউসুফ ৫টি সংকর জাতের গাভি কিনে খামার শুরু করে, যা দেশি জাতের গাভির তুলনায় আকারে বড় ও বেশি দুধ দেয়। সংকর জাতের গাভি থেকে দিনে প্রায় ২৫ লিটার দুধ পাওয়া যায়। এই জাতের গাভি আকারে বড় ও ওজনও বেশি হয়। একটি পূর্ণ বয়স্ক গাভির ওজন ২০০-৩০০ কেজি হয়ে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও আমাদের দেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা বিদেশি উন্নত জাতের চেয়ে বেশি। অধিক দুধ, মাংস ও শক্তি উৎপাদন করায় গ্রামের অন্যান্য যুবকরাও ইউসুফের মত সংকর জাতের গাভি পালন শুরু করে যা তাদের বেকারত্ব দূর করে এবং অধিক লাভবান করে।

অতএব, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ইউসুফের উদ্যোগটি যথার্থ ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
74

Related Question

View All
উত্তরঃ

সাইলেজ (Silage) হলো রসালো অবস্থায় ফুল আসার পূর্বে সবুজ ও সতেজ ঘাসকে (ভুট্টা, নেপিয়ার, গিনি ইত্যাদি) কেটে টুকরা করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণকৃত খাদ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
395
উত্তরঃ

বাংলাদেশের অর্থনীতিতে গবাদিপশু পালন তথা গরু, মহিষ ও ছাগল পালনের প্রয়োজনীয়তা অনেক। এদেশের কৃষিখাতের আয়ের একটি বিরাট অংশ নির্ভর করে পশুসম্পদের উপর। গরু, মহিষ ও ছাগলের মাংস, দুধ, চামড়াসহ বিভিন্ন উপজাত দ্রব্যাদি যেমন- হাড়, শিং, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া কৃষিকাজ, গাড়িটানা, সেচকাজ, ঘানিটানা, ভারবহন, বিনোদন প্রভৃতি কাজে গবাদিপশুর বহুল ব্যবহার হয়। বর্তমানে বাংলাদেশের কৃষি উৎপাদনে পশুসম্পদের অবদান প্রায় ১৬.৫২%। ব্যক্তিগত ও পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণেও গবাদিপশু পালন গুরুত্বপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
3.3k
উত্তরঃ

রুহুল আমিনের দুগ্ধ খামারের গাভিগুলো হলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। নিচে এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- 

i. দুধাল জাতের মধ্যে এরা সবচেয়ে বড় আকারের গরু। এদের গায়ের রং সাধারণত সাদা-কালো ছোপ ছোপ হয়। 

ii. মাথা লম্বাটে, সরু ও সোজা হয়। এদের কুঁজ উঁচু হয় না। 

iii. দিনে ৩০ লিটারের বেশি দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ ৩.৫- ৪%। 

iv. বড় আকারের গাভির ওজন ৫০০-৬০০ কেজি এবং ষাঁড়ের ওজন ৮০০-১০০০ কেজি হয়। 

V. বকনা ১৮ মাস বয়সে প্রজননক্ষম হয় এবং ৩০ মাসে বাচ্চা দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
499
উত্তরঃ

রুহুল আমিনের খামারের গরুগুলো ক্ষুরা রোগে আক্রান্ত।

ক্ষুরা রোগ প্রতিরোধে ৬ মাস বয়সে পশুকে টিকা দিতে হবে। পরে প্রতি বছরে একবার করে টিকা দিতে হবে। এছাড়া সুস্থ পশুকে আক্রান্ত পশু হতে পৃথক রাখতে হবে এবং আক্রান্ত পশুর মল, রক্ত ও মৃতদেহ মাটির নিচে পুঁতে ফেলতে হবে। সর্বোপরি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত শুকনো স্থানে পশু লালন-পালনের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

ক্ষুরা রোগ দেখা দিলে আক্রান্ত পশুকে সুস্থ পশু হতে আলাদা করে পরিষ্কার ও শুকনা জায়গায় রাখতে হবে। আক্রান্ত পশুকে কচি ঘাস ও তরল খাবার যেমন ভাতের মাড় বা জাউভাত খেতে দিতে হবে। আক্রান্ত পশুর মুখের বা পায়ের ঘা-এর চিকিৎসা করাতে হবে। মুখের ক্ষত ও জিহ্বা প্রত্যহ ২/৩ বার পটাসিয়াম পারম্যাঙ্গানেট (০.০১%) অথবা ফিটকিরি বা এলম (২%) দিয়ে ধুয়ে দিতে হবে। ৩% আইওসান সলিউসান দ্বারা ক্ষতস্থান দৈনিক ৩ বার করে ৩ ৫ দিন ধুয়ে দিতে হবে। অথবা মুখের ঘা-এ সোহাগার খৈ গুঁড়া করে মধু বা ঝোলাগুড়ের -সাথে মিশিয়ে লাগাতে হবে। আইওসান দ্বারা ধোয়ার পরপরই ক্ষতস্থানে এন্টিবায়োটিক পাউডার লাগিয়ে অথবা পায়ের ক্ষত স্থানে তুঁতে (১%) অথবা সোডিয়াম বাইকার্বোনেট (২%) অথবা পটাসিয়াম পারম্যাঙ্গানেট (০.০১%) সলিউশন দিয়ে ধুয়ে দিতে হবে। এরপর | গন্ধকের গুঁড়া বা সালফানিলামাইড পাউডার দিনে ২-৩ বার লাগাতে হবে। নারিকেল তেল ও তারপিন তেল ৪:১ অনুপাতে মিশিয়ে ঘা-এ লাগাতে হবে যাতে ক্ষতস্থানে মাছি না পড়ে। প্রাণিচিকিৎসকের পরামর্শে উপরোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করে রুহুল আমিন তার খামারে ক্ষুরারোগ প্রতিরোধ ও প্রতিকার করতে পারেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
424
উত্তরঃ

সুষম খাদ্য বলতে যে খাদ্যে সকল খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে বা অনুপাতে থাকে সে খাদ্যকে বোঝায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
379
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews