উদ্দীপকটি 'মানুষ' কবিতার ক্ষুধার্তের প্রতি অমানবিক আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ধর্মীয় গোঁড়ামির কারণে মানুষ মানবধর্মের কথা ভুলে যায়। তারা মানুষ হয়ে মানুষকে অপমান করতেও কুণ্ঠাবোধ করে না। তারা মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে। অসহায় দরিদ্র মানুষের দিকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না।
উদ্দীপকে ক্ষুধার্তের প্রতি অমানবিক আচরণের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে নিমন্ত্রণ করে এনে খাবার না দিয়ে ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে ক্ষুধার্তদের ক্ষুধায় ছটফট করা উপভোগ করার কথা বলা হয়েছে। এই বিষয়টি 'মানুষ' কবিতার ক্ষুধার্ত মুসাফিরকে খাবার না দিয়ে তাড়িয়ে দেওয়া তথা অমানবিক আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভিখারি যেমন খাবার না পেয়ে মোল্লা-পুরুতের ভর্ৎসনায় চলে গেছে, উদ্দীপকেও তেমনই কুকুরের ভয়ে ক্ষুধার্তরা পালিয়ে গেছে। উভয় ক্ষেত্রেই ক্ষুধার্তের প্রতি অমানবিক আচরণের দিকটি প্রকাশ পেয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!