উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি প্রযোজ্য এবং কেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বিষয়টি প্রযোজ্য হবে।

জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের সবচেয়ে বড় হুমকি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বহুবিধ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও অন্যান্য গ্যাস জমে পৃথিবীর উপরিভাগ উত্তপ্ত হচ্ছে। যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবার কোনো কোনো এলাকায় বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনের মাত্রা বেশি হলে সেখানে খরা দেখা দেয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক লোনা পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করে উপকূলীয় নদ-নদীর লবণাক্ততা বাড়িয়ে দেবে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং বর্ষাকালে নদীনালাতে পানি প্রবাহ অধিক মাত্রায় বেড়ে যাবে, যার ফলে দেশে বার বার বন্যা হবে। অন্যদিকে বন্যার কারণে নদীভাঙনের সৃষ্টি হবে। নদীভাঙনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হবে। এছাড়াও অতিবর্ষণের সময় পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে।

উদ্দীপকের চিত্রে উল্লিখিত খরা, প্লাবন, সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিধস, লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙন প্রভৃতি জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ফুটিয়ে তুলছে। তাই বলা যায়, উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে জলবায়ুর পরিবর্তন বিষয়টিই প্রযোজ্য হবে।

213

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

789
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews