অসম বিয়ে করার মানসিকতার দিক দিয়ে উদ্দীপকের রহমত মিয়ার সঙ্গে 'বহিপীর' নাটকের বহিপীরের সাদৃশ্য রয়েছে।
মানুষ অর্থের দাপটে অনেক অন্যায় কাজ করে পার পেয়ে যায়। কেউ আবার ধর্মের প্রভাব খাটিয়ে অনেক অনৈতিক ও প্রতারণামূলক কাজ করে। এসব মানুষ সমাজ ও দেশের শত্রু। সামাজিক উন্নয়নের পথে অন্তরায়।
উদ্দীপকের রহমত মিয়া একজন ধনাঢ্য ব্যবসায়ী। সে টাকার জোরে মুনির মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে লীনাকে বিয়ে করতে চায়। লীনা এ বিয়েতে অমত করে কিন্তু শেষ পর্যন্ত রহমত মিয়ার সাথেই তার বিয়ে হয়। 'বহিপীর' নাটকের বৃদ্ধ বহিপীরও একই চেতনার মানুষ। তিনিও ধর্মের প্রভাব খাটিয়ে মুরিদকন্যা কিশোরী তাহেরাকে বিয়ে করেন। জৈবিক লালসা চরিতার্থ করাই রহমত মিয়া এবং বহিপীরের প্রধান উদ্দেশ্য। তাই তারা বয়সে বৃদ্ধ হলেও অসম বয়সী মেয়েকে বিয়ে করেছেন। উভয় চরিত্র এদিক থেকেই সাদৃশ্যপূর্ণ।
সারকথা: উদ্দীপকের রহমত মিয়া এবং নাটকের বহিপীর প্রভাব খাটিয়ে অল্পবয়সী মেয়েকে বিয়ে করে। করে। উভয়ে এদিক থেকেই সাদৃশ্যপূর্ণ।
Related Question
View Allবহিপীর নাটকের কেন্দ্রীয় ও নাম চরিত্র। তার বাড়ি উত্তরের সুনামগঞ্জ। সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন। এ কারণেই তার নাম বহিপীর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!