উদ্দীপকে উল্লিখিত গ্রহগুলির মধ্যে কোনগুলি মানবজীবনে অধিক গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 8 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত P, Q, R, S কৃত্রিম উপগ্রহগুলো হলো যথাক্রমে যোগাযোগ উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ ও জ্যোতির্বিদ্যাবিষয়ক উপগ্রহ। এগুলোর মধ্যে P. Q. R উপগ্রহগুলো মানবজীবনে অধিক গুরুত্বপূর্ণ। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-P বা যোগাযোগ উপগ্রহের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজেই যোগাযোগ করতে পারি। মোবাইল টেলিফোনের ডিশ এরিয়েল থেকে তৈরিকৃত বেতার সংকেতকে কাজে লাগিয়ে কৃত্রিম উপগ্রহ আমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেয়। Q বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কোন মাঠ ফসল ভালো হচ্ছে, বে । ফসলে রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করছে কি-না, তার তথ্য ও ছবি
সংগ্রহ করতে পারে। যা আমাদেরকে ফসলের রোগবালাই দমন করে ফসল উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এই উপগ্রহটি মাটি, পানি ও বায়ু দূষণ নির্ণয়েও ব্যবহার করা হয়। R বা আবহাওয়া উপগ্রহ ঝড়বৃষ্টি, বায়ুপ্রবাহ, সাইক্লোন সৃষ্টি হওয়া বা কোথায় ঘনীভূত হচ্ছে, কোন দিকে আঘাত হানতে পারে তার সবকিছু পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিতে পারে। যাতে আমরা প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিজেদের জানমাল রক্ষা করতে পারি। অপরদিকে S বা জ্যোতির্বিদ্যাবিষয়ক উপগ্রহ মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য সংগ্রহ করলেও প্রত্যক্ষভাবে মানবকল্যাণে অংশগ্রহণ করে না।
অতএব উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কৃত্রিম উপগ্রহগুলোর মধ্যে P, Q, R মানবজীবনে অধিক গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
47

দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্যকে দেখতে পাই। রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে। রাতের আকাশে থাকে চাঁদ ও মিটমিট করে জ্বলা অসংখ্য তারা। এদের সৌন্দর্য আমাদের মুখ করে। আমাদের মাথার উপর রয়েছে অনন্ন আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। সূর্য, চাঁদ, গ্রহ, ভারা, মহাকাশ, হায়াগব, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছুকে নিয়ে মহাবিশ্ব। মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভোমণ্ডলীয় কস্তু। এই অধ্যারে আমরা মহাবিশ্ব নিম্নে আলোচনা করব।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • মহাকাশ এবং মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারব;
   • প্রাকৃতিক এবং কৃত্রিম উপগ্রহ ব্যাখ্যা করতে পারব;
   • উপগ্রহের কক্ষপথে চলার গতি ব্যাখ্যা করতে পারব;
   • কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করতে পারব;
   • কৃত্রিম উপগ্রহের অবদান উপলব্ধি করতে পারব।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews