উদ্দীপকে P হলো কৃত্রিম যোগাযোগ উপগ্রহ। নিচে কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে ঘুরানোর জন্য যেভাবে সক্রিয় করা হয়, তা ব্যাখ্যা করা হলো-
পৃথিবীর চারদিকে ঘুরার জন্য কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এই কেন্দ্রমুখী বল যোগায়। কৃত্রিম উপগ্রহের নিজস্ব কোনো গতি না থাকায় হিসাব করে দেখা গেছে যে, যদি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় ২৫০ কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৮ কিলোমিটার বেগ দেওয়া যায় তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরবে। কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেওয়া সহজসাধ্য নয়। কারণ বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে তাপ উৎপন্ন হয়ে বস্তুটি পুড়ে ছাই হয়ে যাবে। আর এ কারণেই তিনটি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয়। এভাবেই কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে ঘুরানোর জন্য সক্রিয় করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!