জনাব নজরুল উচ্চ মাধ্যমিক শ্রেণির সমাজবিজ্ঞান ক্লাসে একটি অধ্যায় পড়াতে গিয়ে বললেন, "আজকে আমি কতকগুলো সালের কথা বলব যার সাথে একজন নেতা ও একটি জাতির মুক্তি আন্দোলনের বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে।” এ সময় তিনি ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ও ১৯৭১ সালের কথা বলেন এবং সেগুলোকে ব্যাখ্যা করেন। ক্লাস শেষে শিক্ষার্থীরা বলল, "সত্যি! উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে।”

Updated: 10 months ago
উত্তরঃ

১৯৬৬ সালের ছয় দফাকে 'বাঙালি জাতির মুক্তির সনদ' বলে অভিহিত করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল।

১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরিসমাপ্তি ঘটে। এই আন্দোলনের ফলশ্রুতিতে ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর সাথে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। একুশ বাঙালির চেতনায় জাগ্রত করে জাতীয়তাবোধের। রাষ্ট্রভাষা আন্দোলন একটি সাংস্কৃতিক আন্দোলন হলেও পরবর্তীতে তা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের শক্তি অর্জন করে। ভাষা আন্দোলনের ফলেই ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সাংস্কৃতিক জাতীয়তাবোধের সৃষ্টি হয়। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫২ সালের, ১৬ ফেব্রুয়ারি রাজবন্দির মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু ও ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন শুরু করেন। এর ফলে ভাষা আন্দোলন আরও বেগবান হয়।

১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধীদলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। এই ছয় দফা দাবি সমগ্র পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীকে কাঁপিয়ে তুলেছিল। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ৬ দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উনসত্তরের গণআন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের সামরিক জান্তারা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে ও আহ্বানে সমগ্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি।

উদ্দীপকে নজরুল স্যারের উল্লিখিত সালগুলো হলো ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১। এ সালগুলোর সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। যার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, 'বাঙালি জাতির মুক্তি এবং উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে'। বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। নিচে এ সম্পর্কে আমার যুক্তি তুলে ধরা হলো- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের গণচেতনার প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসকচক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। আর এ স্বাধিকার আন্দোলন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপনে অপরিসীম ভূমিকা রেখেছে। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই আন্দোলন প্রমাণ করে যে, পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়; এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ৬ দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৬৯ সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের দুটি দল এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং ৬ দফা কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালের ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের গণমানুষের বিজয় অর্জিত হয়। পরবর্তীতে এ আন্দোলনের পথ ধরে বীর বাঙালি মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ হয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামের উদাত্ত আহ্বান জানান। ২৫ মার্চ মাঝরাতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি। এর ফলে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সালগুলো পরস্পর সম্পর্কিত এবং এর মাধ্যমেই বাঙালি জাতি • মুক্তি লাভ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
139

Related Question

View All
উত্তরঃ

বিবাহ বিহীন পরিবার গঠন দিবালোকে স্বপ্ন দেখার মতো। এমন কোনো পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যারা বিবাহ বহির্ভূত পরিবার গঠন করেছে। এজন্য পরিবারের ভিত্তি বলা হয় বিবাহকে। যখন একজন পুরুষ ও একজন স্ত্রীলোক একত্রে বৈধভাবে বসবাস করে তখন তাকে পরিবার বলে। এ সংজ্ঞা থেকে প্রতীয়মান হয় যে, পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
487
উত্তরঃ

উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।

১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালিদের সাংস্কৃতিক ক্ষেত্রে বশ্যতা স্বীকার করানোর জন্য পাকিস্তানিরা উঠে পড়ে লাগে। ১৯৪৭ সালেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব আসলে বুদ্ধিজীবীরা নানা রচনার মাধ্যমে তার প্রতিবাদ জানান। ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহম্মদ আলী জিন্নাহ ঢাকায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, "উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।" বাংলার নির্ভীক ছাত্রসমাজ সাথে সাথে এ বক্তব্যের প্রতিবাদ জানায়। তারপর ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন ঢাকার এক জনসভায় আবারও ঘোষণা করেন, "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।" এ ঘোষণা শোনা মাত্রই পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। ভাষা আন্দোলনের গতিকে তীব্রতর করতে গঠিত হয় 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'। তীব্র আন্দোলন চলার এক পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করে। মিছিলে পুলিশ বাহিনী গুলি করলে বরকত, জব্বার, রফিক প্রমুখ শহিদ হন।

উদ্দীপকের আইদান প্রভাত ফেরীতে শহিদ মিনারে ফুল দিয়ে বাবাকে জিজ্ঞেস করে, আমরা শহিদ মিনারে কেন ফুল দেই? বাবা বলেন, এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ছাত্রজনতা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। তাদের স্মরণে আমরা শহিদ মিনারে ফুল দেই। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইদানের বাবার বক্তব্যে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
706
উত্তরঃ

উদ্দীপকের দিবসটি অর্থাৎ শহীদ দিবসের মতোই স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি বাংলাদেশের নগর সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।

বাঙালির বিভিন্ন দিবস পালনকে সাংস্কৃতিক অথবা আর্থ-সামাজিক যেভাবেই বিবেচনা করি না কেন, তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। গ্রামীণ ও নগর সংস্কৃতিতে এসব দিবস পালনের অনুষ্ঠানে ভিন্নতা দেখা যায়। স্বাভাবিকভাবেই গ্রামীণ সংস্কৃতি অপেক্ষা নগর সংস্কৃতিতে যেকোনো দিবস ঘটা করে পালন করা হয়। যেমন ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এ দিনটি উপলক্ষে নগরে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়। যেমন- আনন্দ র‍্যালি বের করা, বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ইত্যাদি করা হয়। এসব সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময়ই নগরবাসীকে অনুপ্রেরণা যোগায়। এ কারণে নগর সমাজের মানুষ জাতীয় পর্যায়ের বিভিন্ন দিবসের অনুষ্ঠানে আগ্রহ সহকারে অংশগ্রহণ করে। এছাড়া এ জাতীয় অনুষ্ঠান নগর সমাজের শিশুরা খুব কাছে থেকে উপভোগ করে বলে তাদের মধ্যে গভীর দেশপ্রেম দানা বাঁধতে থাকে। ফলে দেশের প্রতি তাদের মনে গভীর ভালোবাসার সৃষ্টি হয়। শুধু তাই নয়, এসব দিবস উদযাপন নগর সমাজের সব শ্রেণি ও পর্যায়ের মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী চেতনা তৈরি করে।

উপরের আলোচনার আলোকে বলা যায়, বাঙালির বিভিন্ন দিবস উদযাপন নগর সংস্কৃতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
351
উত্তরঃ

সাঁওতালরা মূলত এ দেশে আসে কৃষি মজুর হয়ে, জমি পরিষ্কার করে চাষাবাদ করার জন্য, রেললাইন বসাতে এবং চা বাগানের শ্রমিক হিসেবে। ধারণা করা হয়, বর্তমান সাঁওতালদের পূর্বপুরুষরা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে এসে এখানকার পার্বত্য এলাকা ও আশপাশের বন-জঙ্গলে ও পতিত জমিতে বসতি স্থাপন করে। পরে তারা এসব বন-জঙ্গল পরিষ্কার করে পতিত জমিকে চাষযোগ্য করে তোলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
506
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews