বেলায়েত সাহেব স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনযাপন করছেন দীর্ঘদিন। দ্বিতীয় বিয়ের চিন্তাও করেননি। নিয়মিত ইবাদত-বন্দেগিতে দিনাতিপাত করছেন তিনি। গ্রামে বাল্যবিবাহসহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে তিনি যথেষ্ট প্রতিবাদী। এতিমখানার শিশুদের খাওয়া-দাওয়ার খোঁজখবর নেন এবং দান-সাদকা করেন। গ্রামের জনহিতৈষী এই মানুষটিকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায় পিতৃহারা বিশ বছরের মেয়ে ফাহিমা। 

Updated: 10 months ago
উত্তরঃ

নাটকের প্রাণ হলো- সংলাপ।

উত্তরঃ

অত ভাবলে কি কেউ পালাতে পারে?"- তাহেরার এ উক্তিতে তার সাহসী ও আত্মবিশ্বাসী মনোভাবের প্রকাশ ঘটেছে।
তাহেরাকে তার বাবা বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দিলে বিয়ের রাতেই সে পালায়। আশ্রয় পায় এক জমিদারের বজরায়। জমিদারগিন্নি খোদেজ্য তাকে পালানোর পর পথে নানা বিপদের কথা বললে তাহেরা প্রশ্নোক্ত উক্তিটি করে। এখানে তার দৃঢ়চেতা মনোভাব এবং আত্মবিশ্বাসের প্রকাশ ঘটেছে।


সারকথা: প্রশ্নোক্ত কথাটিতে তাহেরার সাহস ও দৃঢ়চেতা মনোভাবের প্রকাশ ঘটেছে।

উত্তরঃ

জীবনচেতনা ও দৃষ্টিভঙ্গির দিক থেকে উদ্দীপকের ফাহিমা 'বহিপীর' নাটকের তাহেরার বিপরীত চরিত্র।
জীবনকে সবাই একইভাবে দেখে না, দেখতে পারে না। একেকজন একেকভাবে জীবনকে উপভোগ করতে চায়, বেঁচে থাকতে চায়। কেউ খেয়ে-পরে ভালো থাকতে চায়, কেউবা পৃথিবীর অনেক কিছু দেখতে চায়।
উদ্দীপকের ফাহিমা বিশ বছরের তরুণী। কিন্তু সে একটু বেশি মাত্রায় সংসারী চিন্তা-ভাবনা করে। তাই তো খেয়ে-পরে নিশ্চিত জীবনযাপনের জন্য বৃদ্ধ বেলায়েত সাহেবকে বিয়ে করতে চায়। তার এ চেতনার বিপরীত চেতনার ধারক 'বহিপীর' নাটকের তাহেরা। সে প্রাণোচ্ছল ও জীবনবাদী এক নারী। প্রগতিশীলতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সে চায় জীবনকে উপভোগ করতে। নিজের মতো করে। বাঁচতে। তাই সে বহিপীরের সঙ্গে বিয়ে মেনে নিতে পারে না। হাশেমের সঙ্গে জীবন কাটাতে অজানায় পাড়ি জমায়।


সারকথা: উদ্দীপকের ফাহিমা বৃদ্ধ বেলায়েত সাহেবকে বিয়ে করে সুখী হতে চেয়েছে। তাহেরা বৃদ্ধ পীরকে প্রত্যাখ্যান করে হাশেমের সলে নতুন জীবন শুরু করেছে। এখানেই দুজনের বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তরঃ

বহিপীর' নাটকের বহিপীর যদি উদ্দীপকের বেলায়েত সাহেবের মতো হতেন তাহলে 'বহিপীর' নাটকের কাহিনি ভিন্ন হতো।" মন্তব্যট যথার্থ।

সমাজে নানা ধরনের মানুষ বাস করে। অনেকেই আছে স্বার্থ হাসিল করার জন্য যেকোনো কাজ করতে পারে। আবার কেউবা মানুষের। কল্যাণের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয়। দীর্ঘকাল এভাবেই চলে আসছে সমাজে বসবাসকারী মানুষের কার্যক্রম।

উদ্দীপকের বেলায়েত সাহেব নিঃস্বার্থ ও পরোপকারী একজন মানুষ। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন তবু দ্বিতীয় বিয়ের কথা। ভাবেননি। অন্যের সেবা করে কাটিয়েছেন এতটা দিন। অন্যদিকে 'বহিপীর' নাটকের বহিপীর চরম স্বার্থবাদী ও ধুরন্ধর লোক। জৈবিক চাহিদা মেটাতে মেয়ের বয়সী তাহেরাকে বিয়ে করে ধর্মের প্রভাব খাটিয়ে।
'বহিপীর' নাটকের বহিপীর নিজের উদ্দেশ্য সাধনে ধর্ম ব্যবহার করেছেন। অন্যদিকে উদ্দীপকের বেলায়েত সাহেব অন্যের কল্যাণে কাজ করেছেন। বহিপীর যদি বেলায়েত সাহেবের মতো হতেন তবে নাটকের কাহিনি ভিন্ন হতো। এসব বিচারের ভাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।


সারকথা: উদ্দীপকের বেলায়েত সাহেব নিঃস্বার্থ, পরোপকারী সৎ ও সংযমী মানুষ। অন্যদিক 'বহিপীর' নাটকের বহিপীর লোভী ও স্বার্থপর ব্যক্তি।

98

Related Question

View All
উত্তরঃ

বহিপীর নাটকের কেন্দ্রীয় ও নাম চরিত্র। তার বাড়ি উত্তরের সুনামগঞ্জ। সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন। এ কারণেই তার নাম বহিপীর

Abdullah Ahmed
Abdullah Ahmed
2 years ago
6.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews