শাহীন তার জমিতে ধান চাষ করার জন্য বাজার থেকে বীজ কিনে আনল। সে জানতে পারল যে, বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান উক্ত উফশী জাত আবিষ্কার করেছে যা শুধুমাত্র ধান নিয়ে গবেষণা করে। বাংলাদেশের সকল গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম তহবিল নিরূপণ ও চলমান কার্যাবলির অগ্রগতি পরীক্ষণে একটি কাউন্সিল গঠন করা হয়েছে।

Updated: 10 months ago
উত্তরঃ

যে সকল ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠে, বড় জমিতে, নিচু ও মাঝারি উঁচু জমিতে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয় তাদেরকে মাঠ ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কৃষি ডাইরি কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রকাশিত ডাইরি যেখানে আধুনিক কৃষি সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের উল্লেখ থাকে। 

বর্তমান গবেষণার ফলাফল ও আধুনিক কৃষির তথ্য উপাত্ত, যেমন- বিভিন্ন ফসলের উন্নত জাত, বীজ, সারের মাত্রা, সেচ, বালাইনাশক, সর্বশেষ প্রযুক্তি, বিভিন্ন পরিসংখ্যান ইত্যাদি তথ্য এ ডাইরিতে পাওয়া যায়। এ ডাইরিতে কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ব্যক্তি, সমিতি, সংগঠন ইত্যাদির ফোন/ফ্যাক্স নম্বর, ই-মেইল, ওয়েবসাইটসহ প্রয়োজনীয় যোগাযোগের ঠিকানা থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) যা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ধান উদ্ভাবন করছে। এছাড়াও মৃত্তিকা, সার ও সেচ ব্যবস্থাপনা, চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় ও রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করছে। এদের উদ্ভাবিত জাতগুলো তুলনামূলকভাবে বেশি রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। আবার এসকল জাতের ফলন স্থানীয় জাতের ফলনের তুলনায় অনেক বেশি। উদ্ভাবিত জাতের মধ্যে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল, সুগন্ধি ও বিদেশে রপ্তানি উপযোগী জাতও রয়েছে। এসকল জাতসমূহ কৃষকদের কাছে সহজলভ্য করে তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে তাদের আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে, রয়েছে প্রদর্শনী প্লট ও মডেল কৃষক। এছাড়াও কৃষি তথ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে BRRI পুস্তিকা, ম্যানুয়াল, প্রতিবেদন, জার্নাল প্রভৃতি প্রকাশ করছে। এ প্রতিষ্ঠানটি কৃষকদের উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য মাঠ দিবসের আয়োজন এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। এসকল কার্যক্রমের ফলে কৃষকগণ সহজেই কৃষি সংশ্লিষ্ট তথ্য ও জ্ঞান লাভ করতে পারছে। ফলে কৃষক মাঠ পর্যায়ে এসব জ্ঞান কাজে লাগিয়ে অল্প খরচে ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে।

উপরের আলোচনা হতে বলা যায় যে, জুয়েল ও কাদেরের দেখা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদের সর্বোপরি সহায়তা দিয়ে যাচ্ছে। 

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের আজগর সাহেব ও রফিক সাহেব দুই প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলেও তারা দুজনেই তাদের কাজগুলোর মাধ্যমে মূলত কৃষিক্ষেত্রের উন্নয়ন করছেন। রফিক সাহেব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং তার প্রতিষ্ঠানের কার্যাবলি নিম্নরূপ-

i. দানাশস্য, কন্দাল, ডাল, তেলবীজ, সবজি, ফল, মশলা, ফুল ইত্যাদির উচ্চফলনশীল জাত ও উন্নত চাষাবাদ কলাকৌশল উদ্ভাবন করা।

ii. কৃষির উন্নত চাষাবাদ ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভবন করা।

iii. মৃত্তিকার উর্বরতা রক্ষা ও উন্নয়ন করা।

iv. সেচ প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং প্রযুক্তি গ্রহণে কৃষককে অনুপ্রাণিত করা।

V. সারের পরিমাণ নির্ধারণ ও ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করা।

vi. ফসলের রোগবালাই দমন সংক্রান্ত গবেষণা পরিচালনা করা। 

vii. চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন করা। 

viii. শস্য বিন্যাস পদ্ধতির আধুনিকীকরণ ও উন্নয়ন। 

ix. কৃষি উন্নয়ন সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা প্রভৃতির আয়োজন করা। 

X. উন্নত প্রযুক্তি প্রদর্শণের জন্য মাঠ দিবসের আয়োজন করা। 

xi. কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

xii. দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা ও সরকারকে কৃষি উন্নয়নে পরামর্শ প্রদান করা। 

xiii. কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

অপরদিকে, আজগর সাহেব প্রাণিসম্পদ অধিদপ্তরের (BLRI) একজন কর্মকর্তা এবং তার প্রতিষ্ঠানের কার্যাবলি হলো-

i. গবাদিপশু ও পাখির জাতের উন্নয়ন ঘটানো। উদাহরণস্বরূপ, BLRI লেয়ার-২ বা স্বর্ণা জাতটির কথা বলা যায়। এ জাতটি অধিক ডিম উৎপাদনে সক্ষম। 

ii. গবাদিপশু ও পাখির চিকিৎসা, খাদ্য ও পালন ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা। 

iii. বিভিন্ন রোগের টিকা উৎপাদন ও বিতরণ করা। 

iv. প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা। যেমন: গরু মোটাতাজাকরণ, হিমায়িত ও তরল সিমেন ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর কৃত্রিম প্রজনন ঘটানো। 

V. খামারিদের প্রশিক্ষণ দেওয়া ও প্রযুক্তি হস্তান্তর করা।

তাই বলা যায়, আজগর ও রফিক সাহেবের অফিস দুই ধরনের কাজে নিয়োজিত থাকলেও তাদের মূল কাজ কৃষির সার্বিক উন্নয়ন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
74

Related Question

View All
উত্তরঃ

বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় অর্থাৎ লোনা পানিতে যেসব মাছ বাস করে সেগুলোকে লোনা পানির মাছ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
575
উত্তরঃ

মাটির গুণগতমান উন্নয়নের জন্য গাছে ফুল আসার পূর্বে লিগিউম জাতীয় উদ্ভিদ চাষ দিয়ে মাটিতে মিশিয়ে যে সার তৈরি করা হয় তাকে সবুজ সার বলে।

ধৈঞ্চা ও শনপাট জমিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যোগ করে। ধৈঞ্চা গাছের শিকড়ে নডিউল সৃষ্টি হয় যা মিথোজীবী প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে ফসলের গ্রহণোপযোগী করে তোলে। তাই জমির উর্বরতা বৃদ্ধির জন্য ধৈঞ্চা ও শনপাটকে জমিতে সবুজ সার হিসেবে উৎপাদন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
717
উত্তরঃ

উদ্দীপকের 'ক' চিহ্নিত ফসল হলো মাঠ ফসল। যে সকল ফসল সাধারণত উন্মুক্ত মাঠে বেড়াবিহীন অবস্থায় তুলনামূলক কম পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে। মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-

i. সাধারণত বড় জমিতে চাষ করা হয়। 

ii. মাঠের সমস্ত ফসলকে একত্রে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। 

iii. তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়। 

iv. মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় বলে একত্রে সংগ্রহ করতে হয় (ব্যতিক্রম- তুলা)। 

v. বেড়া নির্মাণের প্রয়োজন হয় না (ব্যতিক্রম- রাস্তার পাশের জমি)। 

vi. মৌসুমের শুরুতে দাম কম থাকে।

vii. সেচ না দিয়েও অনেক ফসল চাষ করা যায়। 

viii. একবর্ষজীবী ফসল (ব্যতিক্রম- চা)। 

ix. নিচু ও মাঝারি উঁচু জমিতে চাষ করা হয়। 

Χ. ফসলের উৎপাদন খরচ ও ঝুঁকি বেশি। 

xi. ফসল শুকিয়ে মাড়াই করে ব্যবহার করা হয় (ব্যতিক্রম- পাট, আখ ইত্যাদি)। 

xii. আকারে খাটো ও ছোট হয় (ব্যতিক্রম- আখ, পাট, ভুট্টা ইত্যাদি)।

অর্থাৎ মাঠ ফসলের উল্লিখিত বৈশিষ্ট্যাবলি লক্ষ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
543
উত্তরঃ

উদ্দীপকে কৃষি শিক্ষকের বর্ণিত বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে মাঠ ফসল, উদ্যান ফসল, গবাদিপশু, পোল্ট্রি, সামাজিক বনায়ন ও মৎস্য।

বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার প্রসার ঘটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করে। নিচে বাংলাদেশের মানুষের সাধারণ জীবনযাত্রায় উপরে বর্ণিত উপাদানসমূহের গুরুত্ব বর্ণনা করা হলো- 

i. খাদ্যের সিংহভাগ আসে কৃষি হতে। যেমন- চাল, ডাল, গম, শাকসবজি, মাছ ইত্যাদি। 

ii. কৃষি হলো বস্ত্র তৈরির প্রধান কাঁচামালের উপাদান যেমন- পাট, তুলা, রেশম ইত্যাদির উৎস। 

iii. গৃহ নির্মাণে ব্যবহৃত উপকরণ যেমন- কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা প্রভৃতির উৎস হলো কৃষি। আসবাব তৈরির মূল উপকরণ আসে বন হতে। 

iv. বিভিন্ন অ্যান্টিবায়োটিক, মরফিন, কোকেন এবং রাসায়নিক দ্রব্য উদ্ভিদ হতে প্রস্তুত করা হয়। 

V. শিক্ষার উপকরণ যেমন- কাগজ, পেন্সিল ইত্যাদি আসে কৃষির উপাদান হতে। 

vi. জ্বালানি হিসেবে বাঁশ, খড়, নাড়া, গবাদিপশুর বিষ্ঠা ইত্যাদি গৃহস্থালির কাজে ও ইটের ভাটায় ব্যবহৃত হয়, যা কৃষি হতে আসে। 

vii. এ দেশের মোট শ্রমশক্তির শতকরা ৪০.৬ ভাগ কৃষি হতে আসে। 

viii. বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ১১% কৃষিজ পণ্য রপ্তানির ফলে আসে। 

ix. মাছের চর্বি, কাঁটা, হাড় ইত্যাদি বিভিন্ন প্রকার শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবৃহত হয়। 

x. মাছের কাঁটা, আঁইশ, বিষাক্ত মাছ ইত্যাদি শুকিয়ে গুঁড়া করে সার হিসেবে জমিতে ব্যবহার করলে ফসফরাসের অভাব দূর করা যায়।

অতএব, বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় উদ্দীপকের উপাদানসমূহের গুরুত্ব অনেক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
391
উত্তরঃ

ই-বুক হলো এক ধরনের ইন্টারএকটিভ ডিজিটাল বই যাতে কোনো বিষয়ে টেক্সট কনটেন্টের সাথে অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদিও সমন্বিত আকারে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
উত্তরঃ

স্বল্প পরিসরে প্রতিটি উদ্ভিদের আলাদা যত্ন করার মাধ্যমে বাগানে যে ফসলের চাষ করা হয় তাকে উদ্যান ফসল বলে। ফুল, ফল, শাকসবজি ও মসলাজাতীয় ফসল উদ্যান ফসলের অন্তর্ভূক্ত। সাধারণত বসতবাড়ি সংলগ্ন উঁচু জমিতে উদ্যান ফসলের আবাদ করা হয়। আমাদের দেশে উৎপাদিত মোট ফসলের প্রায় ৩০ শতাংশই আসে উদ্যান ফসল থেকে। উদ্যান ফসল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে, পুষ্টির চাহিদা পূরণে ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
6.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews