তাহেরার প্রতি মানবীয় আচরণ এবং বহিপীরের শর্ত মেনে না নেওয়ায় হাতেম আলিকে উচ্চ নৈতিকতাবোধসম্পন্ন মানুষ বলা যায়।
তাহেরা বিয়ের পর পালিয়ে এসে জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেয়। সেখানে ঘটনাক্রমে বহিপীরও হাজির হয় এবং তাহেরাতে নিয়ে যেতে চায়। টাকার অভাবে জমিদারি নিলামে ওঠার উপক্রমে দিশেহারা হাতেম আলির দুর্বলতার সুযোগ নিয়ে বহিপীর তাকে শর্ত দেন তাহেরাকে তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে তিনি টাকা দিতে পারেন। কিন্তু হাতেম আলি তাহেরার ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে সেই প্রস্তাবে রাজি হন না। এ থেকেই তাকে উচ্চ নৈতিকতাবোধসম্পন্ন মানুষ বলা যায়।
সারকথা: তাহেরার প্রতি মানবীয় আচরণ এবং বহিপীরের শর্ত মেনে না নেওয়াতে হাতেম আলিকে উচ্চ নৈতিকতাবোধসম্পন্ন মানুষ বলা
যায়।
Related Question
View Allবহিপীর নাটকের কেন্দ্রীয় ও নাম চরিত্র। তার বাড়ি উত্তরের সুনামগঞ্জ। সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন। এ কারণেই তার নাম বহিপীর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!