অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায়, তাকে অ্যালকাইল মূলক (alkyl radical) বলা হয়।
বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা:
বোর পরমাণু মডেলের যেমন অনেক সফলতা রয়েছে তেমনি এর কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন,
i. বোর পরমাণু মডেল এক ইলেকট্রনবিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালি ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনবিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালি ব্যাখ্যা করতে পারে না।
ii. এক শক্তিস্তরে হতে অপর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে, বোর পরমাণু মডেল অনুসরে বর্ণালিতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণুসমূহের আয়নের রেখা-বর্ণালি অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষণ করলে দেখা যায়, প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে।
উদ্দীপকের ২য় বিক্রিয়াটি নিম্নরূপ-
সুতরাং উদ্দীপকের ও যৌগটি হলো NaCl
Na এবং CI মৌল দুটির সমন্বয়ে গঠিত যৌগ NaCl । এটি পানিতে দ্রবণীয়। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যবর্তী শেয়ারকৃত ইলেকট্রনকে উভয় পরমাণুর নিউক্লিয়াস আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতা হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের বেশি থাকে (সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে)। আকর্ষণের কারণে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনযুগল অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসের দিকে বেশি আকৃষ্ট হয়। যার ফলে অক্সিজেনে আংশিক ঋণাত্মক প্রান্ত এবং হাইড্রোজেনে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়।

চিত্র: পানির অণুতে পোলারিটি
আয়নিক যৌগ NaCl এ ধণাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে। NaCl যৌগের ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক অক্সিজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হয় এবং NaCl যৌগের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক হাইড্রোজেন প্রান্ত দ্বারা আকর্ষিত হয়। সমযোজী যৌগসমূহের মধ্যে যাদের পোলারিটি রয়েছে সেগুলোও একইভাবে আকর্ষিত হয়। আকর্ষণের কারণে যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণুর বিপরীত প্রান্ত দিয়ে পরিবেষ্টিত থাকে এবং পানিতে দ্রবীভূত হয়।

চিত্র: পানি অণু সংযোজিত ও আয়ন
তাই NaCl পানিতে দ্রবণীয়।
উদ্দীপকের ১ম বিক্রিয়াটি নিম্নরূপ-
অ্যামোনিয়া ইউরিয়া
(M)
সুতরাং M যৌগটি হলো অ্যামোনিয়া (NH3) 1
N এবং H পরস্পরের সাথে বিক্রিয়ায় NH3 যৌগ উৎপন্ন করে।
NH3 যৌগের বন্ধন গঠন কৌশল:
H এর পারমাণবিক সংখ্যা 1 এবং ইলেকট্রন বিন্যাস-
নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস He এর ন্যায় স্থিতিশীল কাঠামো অর্জনের জন্য 1টি ইলেকট্রন প্রয়োজন। অন্যদিকে N এর পারমাণবিক সংখ্যা 7 এবং ইলেকট্রন বিন্যাস-
সর্ববহিঃস্থ স্তরে স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো অর্জনের জন্য 3 টি ইলেকট্রন অর্জন করা বা 5 টি ইলেকট্রন বর্জন করা প্রয়োজন। যেহেতু N এর ক্ষেত্রে এতো বেশি সংখ্যক ইলেকট্রন ত্যাগ সম্ভব নয়, তাই N এর তিনটি বিজোড় ইলেকট্রন তিনটি H এর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে।

Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!