নিঃসঙ্গ আমগাছটির ছায়ায় একটি ছেলে খেলতে এসে তাকে সঙ্গ দিত। ছেলেটির প্রতি আমগাছটির ছিল অসীম মমতা। ফলে সে ছেলেটিকে তার সবকিছু বিলিয়ে দিতে পারলেই সুখী হতো।
'একটি সুখী গাছের গল্প' গল্পের আমগাছটির ছায়ায় একটি ছোটো ছেলে খেলা করত। তার ঝরাপাতা দিয়ে মুকুট বানিয়ে রাজা সাজত। তার কাণ্ড বেয়ে উপরে উঠে ডাল ধরে দোল খেত, আম খেতো। মাঝে মধ্যে তারা লুকোচুরি খেলত। তারপর এইসব করে ক্লান্ত হয়ে গেলে তার ছায়ায় ঘুমিয়ে যেত। গাছটি ছিল একা। তার নিঃসঙ্গ জীবনে ছেলেটি আনন্দ নিয়ে আসত। সে ছেলেটির সঙ্গ উপভোগ করত। এভাবে ছেলেটির প্রতি তার স্নেহ-মমতা ও ভালোবাসা জন্মে যায়। সে ছেলেটির জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। দেখতে দেখতে ছেলেটি বড়ো হয়ে যায়। অনেক দিন পর পর আসে। তবুও গাছটি তাকে পূর্বের ন্যায়ই ভালোবাসত। দীর্ঘদিনের ব্যবধানে এলেও তার প্রতি গাছটির মমতা কমত না। বড়ো হয়ে ছেলেটি তার কাছে নিজ প্রয়োজনে আসত। আমগাছ তাকে ভালোবাসা হিসেবেই বিবেচনা করত। সে ছেলেটিকে সাহায্য করার জন্য ব্যাকুল হয়ে উঠত। এভাবে ছেলেটির প্রয়োজন মাফিক তার আম, ডালপালা, কান্ড সবই সে দিয়ে দেয়। নিজেকে নিঃস্ব করে বিলিয়ে দেওয়াতেও তার ছিল অপরিসীম আনন্দ।
ছেলেটি আমগাছটির নিঃসঙ্গ জীবনে আনন্দ নিয়ে এসেছিল বলে ছেলেটির প্রতি তার ছিল ভীষণ কৃতজ্ঞতা। আর ছিল অসীম মমতা, স্নেহ ও ভালোবাসা। ফলে ছেলেটির জন্য সে তার সর্বস্ব বিলিয়ে দিয়েও আনন্দ পেত, সুখী হতো।
আপনি কি “আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি” বা Class 6 Anondopath PDF (2025) খুঁজছেন?
SATT Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB অনুমোদিত আনন্দপাঠ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিওসহ শেখা, এবং PDF ডাউনলোড সুবিধা – বেশিরভাগ কনটেন্ট বিনামূল্যে, তবে কিছু প্রিমিয়াম ফিচারে সামান্য ফি থাকতে পারে।
🔗 আনন্দপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF ডাউনলোড (২০২৫) (সরকারি সোর্স – এক ক্লিকে সম্পূর্ণ বই পড়ুন বা সংরক্ষণ করুন)
আনন্দপাঠ ষষ্ঠ শ্রেণি ২০২৫
Anondopath class 6 PDF NCTB 2025
Class 6 Bangla book explanation
আনন্দপাঠ প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি
Class 6 Bangla live test SATT Academy
Anondopath 2025 chapter-wise question
SATT Academy–এর সাথে শুরু করুন আনন্দপাঠ শেখার আনন্দময় যাত্রা – ব্যাখ্যা, টেস্ট, ভিডিও ও PDF এক জায়গায়।
📚 SATT Academy – সহজে শেখা, মজায় শেখা, সবার জন্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?