জয়পুর গ্রামে ইদানীং ছোট খাটো অনেক অপরাধ বেড়ে গেছে। চুরি, রাহাজানি, ডাকাতি, ইভটিজিং নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে পরিগণিত হয়েছে। এসব দেখে এলাকার জনাব মোস্তাফিজুর রহমান কয়েকজন যুবককে নিয়ে 'কসবা সমাজ কল্যাণ সংঘ' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি যুবকদের নিয়ে এলাকায় সচেতনতা সৃষ্টিসহ অনেক কর্মসূচি গ্রহণ করলেন। তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল এলাকাটি অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।
আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।
এ অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?