Academy

                      চিত্রঃA

চিত্রের Q চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 1 year ago | Updated: 6 months ago
Updated: 6 months ago
Ans :

চিত্রের Q চিহ্নিত অংশটি হলো ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ। এটি সর্বদা সিভকোষের সঙ্গে অবস্থান করে। সিভকোষের সঙ্গে অবস্থান করে বলেই একে বলা হয় সঙ্গীকোষ। সিভকোষে সাধারণত কোন নিউক্লিয়াস থাকে না। আবার নিউক্লিয়াসই কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে। সিভকোষে নিউক্লিয়াস না থাকায় কোষের সকল কাজকে সক্রিয় রাখার জন্য সঙ্গীকোষই বিভিন্নভাবে সাহায্য করে থাকে। মূলত সিভকোষকে সাহায্য করার জন্যেই সঙ্গীকোষ সর্বদা সিভকোষের সঙ্গেই অবস্থান করে। বিভিন্ন কাজের পাশাপাশি সঙ্গীকোষ খাদ্য চলাচলে সিভকোষকে সাহায্য করে। এছাড়া নিজে খাদ্য সঞ্চয় করে পাশের কোষকেও সাহায্য করে।

1 year ago

জীববিজ্ঞান

🧬 জীববিজ্ঞান – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর?

তাহলে স্বাগতম SATT Academy–তে, যেখানে শেখা হয় সহজভাবে, ব্যাখ্যাসহ — সম্পূর্ণ বিনামূল্যে!


✅ এখানে যা পাবেন:

  • NCTB অনুমোদিত পাঠ্যবই অনুযায়ী সাজানো কনটেন্ট
  • প্রতিটি অধ্যায়ের MCQ + CQ প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় অধ্যায় ব্যাখ্যা ও উদাহরণ
  • চিত্রসহ ব্যাখ্যা, ভিডিও লেকচার ও লাইভ টেস্ট
  • PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • রিভিশন ও কুইজ টুলস

📥 সরকারি PDF ডাউনলোড লিংক:

🔗 জীববিজ্ঞান – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি NCTB বই অনলাইনে পড়া বা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন)


🔬 অধ্যায়ের উদাহরণ:

  • কোষ ও এর গঠন
  • প্রাণীর টিস্যু
  • উদ্ভিদের জল পরিবহন
  • মানবদেহের রক্ত সংবহন
  • অনুবংশিকতা ও বিবর্তন

📘 প্রতিটি অধ্যায়ে পাবেন:

  • বোর্ড স্টাইল প্রশ্ন
  • অধ্যায়ের চিত্র ও ব্যাখ্যা
  • স্বতন্ত্র MCQ ও CQ অনুশীলন
  • Live Test ➕ ব্যাখ্যামূলক ফলাফল

👩‍🏫 কারা উপকৃত হবেন?

  • শিক্ষার্থীরা – বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি
  • শিক্ষকগণ – ক্লাসের প্রস্তুত কনটেন্ট
  • অভিভাবকরা – গাইড হিসেবে সহায়তা করতে পারবেন
  • প্রাইভেট শিক্ষকেরা – পড়ানোর প্রস্তুতির জন্য ব্যবহারযোগ্য

⚙️ কিভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  3. PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিন
  5. ব্যাখ্যা বা মতামত যোগ করে নিজের অংশগ্রহণ বাড়ান

✨ কেন SATT Academy?

✅ সম্পূর্ণ বিনামূল্যে
✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
✅ লাইভ টেস্ট + ব্যাখ্যাসহ কুইজ
✅ চিত্র + ভিডিও + ব্যাখ্যাসহ কনটেন্ট
✅ NCTB অনুযায়ী সাজানো
✅ কমিউনিটি যাচাইকৃত তথ্য


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • জীববিজ্ঞান নবম দশম শ্রেণি
  • Class 9-10 Biology PDF
  • SSC Biology Question Answer
  • Biology Chapter-wise Bangla
  • জীববিজ্ঞান ব্যাখ্যা ও উদাহরণ
  • SATT Academy Biology Class 9 10
  • জীববিজ্ঞান Live Test
  • Biology MCQ CQ SSC

🚀 আজই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও লেকচার এবং PDF ডাউনলোডসহ জীববিজ্ঞান শেখা হোক আরও সহজ, প্রাণবন্ত এবং ফলপ্রসূ।

📚 SATT Academy – আপনার জ্ঞান অর্জনের বিশ্বস্ত সহচর।

Content added By

Related Question

View More

1 প্লাজমালেমা কী? (জ্ঞানমূলক)

Created: 1 year ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

কোষের প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট যে পাতলা পর্দা থাকে তাই প্লাজমালেমা।

তিন ধরনের প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদের পাতা সবুজ হয়। ক্রোমোপ্লাস্টে থাকে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণকণিকা। এ সকল বর্ণকণিকার কোনটির কারণে পাতা, ফুল, ফল হলুদ, কমলা বা লাল হয়ে থাকে। যেহেতু প্লাস্টিডের কারণেই উদ্ভিদের এ ধরনের বর্ণ বিচিত্রতা দেখা যায়, তাই প্লাস্টিডকে বর্ণগঠনকারী অঙ্গ বলা হয়।

চিত্রের N চিহ্নিত অংশটি হলো ক্লোরোপ্লাস্ট। জীবজগতের জন্য এ কোষ অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিলের উপস্থিতির কারণে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য তৈরি করতে পারে। এ সময় খাদ্য তৈরির সাথে সাথে অক্সিজেন নির্গত হয়। এ তৈরিকৃত খাদ্যের ওপর সমগ্র জীবজগৎ নির্ভর করে। কারণ একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য তৈরিতে সক্ষম। উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় অক্সিজেন তৈরি করে যা প্রকৃতপক্ষে ক্লোরোফিল তথা ক্লোরোপ্লাস্টেরই অবদান। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ফলে পরিবেশে গ্যাসীয় ভারসাম্য রক্ষা পায়।

সুতরাং, উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝা যায় যে, জীবজগতের সকল জীবকে পরোক্ষভাবে বাঁচিয়ে রেখেছে চিত্রের N চিহ্নিত অঙ্গাণুটি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। আর এ কারণেই জীবজগতের জন্য N চিহ্নিত অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ।

চিত্রের M চিহ্নিত অংশটি হলো সেন্ট্রিওল। এ কোষ অঙ্গাণুটি সাধারণত প্রাণিকোষে দেখা যায়, তবে নিম্নশ্রেণির উদ্ভিদকোষে যেমন- ছত্রাক কোষে অনেক সময় দেখা যায়। জীবকোষে এ অঙ্গাণুটি বিশেষ গুরুত্ব বহন করে।
অঙ্গাণুটির অনুপস্থিতিতে জীবের কোষ বিভাজন বিঘ্নিত হবে। ফলে জীবদেহের গঠন ও বিকাশ সঠিকভাবে ঘটবে না। এতে জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনে অস্বাভাবিকতা দেখা দিবে। অঙ্গাণুটির অনুপস্থিতিতে ক্রোমোজোমের গঠনও ঠিকভাবে হবে না। ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সুতরাং ক্রোমোজোমের গঠন ঠিকভাবে না হলে জীবের সঠিক বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে স্থানান্তরিত হবে না। ফলে নতুন প্রজন্মে বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা দিবে। নতুন বৈশিষ্ট্য অনেক সময় জীবদেহে জটিল রোগ সৃষ্টি করে থাকে। এ অঙ্গাণুটির উপস্থিতি জীবের প্রজননে বিশেষ সাহায্য করে। কেননা সেন্ট্রিওল শুক্রাণুর লেজ গঠনে বিশেষ অবদান রাখে। তাই এর অনুপস্থিতিতে শুক্রাণুর লেজ গঠিত না হলে যৌন জননের সময় শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর নিকট পৌছাতে পারবে না, এতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটবে না। ফলে জাইগোট তৈরি হবে না। এতে জীব তার সন্তান জন্ম দিতে পারবে না।
সুতরাং, চিত্রে M চিহ্নিত অংশটি অর্থাৎ সেন্ট্রিওলের অনুপস্থিতিতে জীবদেহে উল্লিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে।

5 পেশি টিস্য কী? (জ্ঞানমূলক)

Created: 1 year ago | Updated: 6 months ago
Updated: 6 months ago

ভূণীয় মেসোর্ডাম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই পেশি টিস্যু।

দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে বলা হয় স্কেলিটাল টিস্যু। স্কেলিটাল টিস্যু বিভিন্ন ধরনের অস্থি তৈরির মাধ্যমে দেহের কাঠামো গঠন ও দেহের বিভিন্ন 'গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করে থাকে। যেমন- মস্তিষ্ককে রক্ষা করে করোটিকা। স্কেলিটাল টিস্যু করোটিকার অস্থি গঠন ও মস্তিষ্কের চারিদিকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থেকে মস্তিষ্ককে রক্ষা করে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...