তানজিম মিয়ার ৪ কেজি ওজনের ৪টি ছাগলের বাচ্চা, ১২ ও ১৪ কেজি ওজনের যথাক্রমে ৩টি ও ১টি ছাগল আছে। তিনি দৈনিক ছাগলগুলোকে সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাদ্য দিয়ে থাকেন। ছাগলের ওজন অনুসারে সরবরাহের জন্য সবুজ ঘাস ও দানাদার খাদ্যের পরিমাণ নিম্নে দেওয়া হলো-
ছাগলের ওজন (কেজি) | দৈনিক সবুজ ঘাস (কেজি) | দৈনিক দানাদার খাদ্য (গ্রাম) |
8 | ০.৪ | ১০০ |
১২ | ২.০ | ২০০ |
১৪ | ২.৫ | ৩০০ |
উদ্দীপকের তানজিম মিয়া তার ছাগলগুলোকে সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাদ্য দিয়ে থাকেন।
ছাগলের যথাযথ বৃদ্ধির জন্য সবুজ ঘাস ও দানাদার খাদ্য খাওয়ানো হয়। সবুজ ঘাস হিসেবে ইপিল ইপিল, কাঁঠাল পাতা, মাসকলাই, দুর্বা, নেপিয়ার ঘাস, জার্মান ঘাস ইত্যাদি খাওয়ানো হয়। কিন্তু শুধু সবুজ ঘাসের মাধ্যমে ছাগলের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করা যায় না। তাই সবুজ ঘাসের সাথে দৈনিক চাহিদামতো দানাদার খাদ্য সরবরাহ করতে হয়। গম, ভুট্টা, গমের ভুসি, চালের কুঁড়া, বিভিন্ন ডালের খোসা, খৈল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদি দানাদার খাদ্যের মিশ্রণ ব্যবহার করা হয়। দানাদার খাদ্যের সাথে খাদ্যে লবন ও ভিটামিন-খনিজ মিশ্রণ যোগ করতে হয়। এর মাধ্যমে ছাগলের পর্যাপ্ত পুষ্টির চাহিদা মেটানো যায় ১/indows তাই বলা যায়, তানজিম সাহেবের কার্যক্রমটি যথার্থ।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?