শব্দগুলোর অর্থ লেখো
স্বদেশ
আহসান হাবীব
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে-
এই ছবিটি চেনা।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি-
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে।
দেখে দেখে একটি ছেলের
সারাটি দিন কাটে।
এই ছেলেটির মুখ
সারাদেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক।
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন
'ভালোবাসার শিল্পী আমি'
বলবে হেসে তখন।
এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঞ্জ তবুও
আঁকতে পারি সবই।'
নিচের কবিতাংশের খালি জায়গা পূরণ করো।
মনের মধ্যে _____ খুশি.
এই ছবিটি ________ ,
এক পাশে তার ___ গাছে
দুটি _______ পাখি
এমনি পাওয়া এই ছবিটি.
কড়িতে নয় ________
'স্বদেশ' কবিতায় কী কী তুলে ধরা হয়েছে?
(সংক্ষিপ্ত প্রশ্ন)বাংলাদেশ কীসের দেশ? এখানে সবখানে কী দেখা যায়?
(সংক্ষিপ্ত প্রশ্ন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?