বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন । সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণদানের ব্যবস্থা করেন । তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরিসহ যেকোনো পেশায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন ।
নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর ।
(অনুধাবন)পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নারীর ক্ষমতায়ন।
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা প্রতিষ্ঠাই নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে। যেমন- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেত্রী হলেন নারী। এছাড়াও নারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করে সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে।
রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠে। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় । তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ। এ অধ্যায়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব ।
এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা-
♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারব
♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারব
♦ নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব
♦ নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করতে পারব ।
বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
(জ্ঞানমূলক)পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ- ব্যাখ্যা কর ।
(অনুধাবন)জনাব রমিজ আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর ।
(প্রয়োগ)অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো কি জনাব রমিজ আলীর এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট? তোমার মতামত দাও ৷
(উচ্চতর দক্ষতা)১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে?
(জ্ঞানমূলক)বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
(প্রয়োগ)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?