Academy

সরদারপাড়া গ্রামের কৃষক হাফিজ ২০ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ শুরু করে লক্ষ করলেন ধান চারার কুশি আশানুরূপ হারে গজাচ্ছে না এবং জমিতে পোকামাকড় দেখা যাচ্ছে। চিন্তিত হাফিজকে বিভিন্নজন রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিলেও তিনি মা সেটি গ্রহণ করেননি। ফলে প্রথম দফায় তিনি সফল না হলেও পরের ব্য বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে তিনি ঐ জমি থেকে কাঙ্ক্ষিত ফল পা অর্জন করেন।

প্রথম দফায় কী ধরনের জৈব ব্যবস্থাপনা গ্রহণ করলে হাফিজ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন তা বর্ণনা করো। (প্রয়োগ)

Created: 6 months ago | Updated: 6 months ago
Updated: 6 months ago
Ans :

কৃষক হাফিজের জমিতে ধানের চারায় আশানুরূপ হারে কুশি গজায়নি এবং জমিতে পোকামাকড়ও দেখা গিয়েছিল।

ধানের চারায় কুশি কম গজানোর কারণ হলো নাইট্রোজেন নামক পুষ্টি উপাদানের ঘাটতি। কৃষক হাফিজ জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে এ সমস্যার সমাধান করতে পারতেন। সবুজ সার, কম্পোস্ট সার ইত্যাদি মাটিতে নাইট্রোজেন যোগ করে, যেগুলো কৃষক হাফিজ তার জমিতে ব্যবহার করতে পারতেন। ধানের পোকা দূর করার জন্য তিনি তামাক পাতার নির্যাস প্রয়োগ করতে পারতেন। জমিতে প্রেইং ম্যানটিড এর সংখ্যা বাড়ালে তা ক্ষতিকারক পোকা দমনে সহায়ক হতো। এছাড়া জমিতে গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে দিলেও সুফল পাওয়া যেত। অর্থাৎ, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে হাফিজ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন।

6 months ago

কৃষিশিক্ষা

🌾 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ কুইজ ও টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ
  • PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • ভিডিও ও ইমেজের মাধ্যমে ভিজ্যুয়াল শিক্ষণ
  • কমিউনিটি-সম্পাদিত কনটেন্ট ও মতামত বিনিময়

📥 NCTB অনুমোদিত বইয়ের PDF ডাউনলোড:

🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)

(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)


👨‍👩‍👧‍👦 এর উপকারিতা:

  • শিক্ষার্থীদের জন্য: কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সহজ মাধ্যম
  • শিক্ষকদের জন্য: ক্লাসে পাঠদান ও কার্যকর নির্দেশনা প্রদানের সহায়ক
  • অভিভাবকদের জন্য: সন্তানদের কৃষি শিক্ষায় গাইড হিসেবে ব্যবহারের সুযোগ
  • টিউটর/প্রাইভেট শিক্ষকদের জন্য: প্রশ্ন ও রিভিউ উপকরণ দ্রুত সংগ্রহের সুবিধা

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন
  2. সহজ ভাষায় ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  3. প্রয়োজন হলে PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন
  5. নিজের মতামত ও ব্যাখ্যা যোগ করে কমিউনিটিতে অংশ নিন

✨ কেন SATT Academy থেকে পড়বেন?

  • 📚 NCTB অনুমোদিত ২০২৫ সালের বই অনুযায়ী সাজানো
  • 🎯 সহজ ও কার্যকর ব্যাখ্যা
  • 📱 মোবাইল-সহ বিভিন্ন ডিভাইসে সহজে পড়ার উপযোগী
  • 🆓 মূল কনটেন্ট ফ্রি, বিশেষ ফিচারে সামান্য ফি
  • 🤝 কমিউনিটি-ভিত্তিক শিক্ষণ ও সহযোগিতা

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • সপ্তম শ্রেণি কৃষিশিক্ষা
  • Class 7 Agriculture Education PDF
  • NCTB Class 7 Agriculture Education
  • SATT Academy class 7 agriculture study
  • কৃষিশিক্ষা প্রশ্ন উত্তর
  • Class 7 agriculture live test

🚀 এখনই শুরু করুন!

SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।

🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।

Content added || updated By

Related Question

View More

উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে বোঝায় যে উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না এবং যথাযথভাবে শস্য উৎপাদন করতে পারে না (যেমন- নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি)।

পরিখা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটি পরিখা ফাঁকা রাখতে হয়, কারণ নিকটবর্তী পরিখার কম্পোস্ট পার্শ্ববর্তী পরিখাতে স্থানান্তর করে উলটপালট করা হয়। ফলে উপাদানগুলো দ্রুত পচে যায় ও অল্প সময়ে কম্পোস্ট তৈরি হয়ে যায়।

হাফিজ দ্বিতীয় দফায় ফসলের পুষ্টি ঘাটতি পূরণ ও রোগবালাই দমনে জৈব ব্যবস্থাপনা গ্রহণ করেন।

হাফিজ সার হিসেবে গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল - ইত্যাদি ব্যবহার করেন। তিনি জানেন এতে গাছের প্রয়োজনীয় সব খাদ্য উপাদানই আছে। এছাড়াও এসব সার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ায়। ফলে মাটিস্থ অণুজীবের কার্যাবলি বৃদ্ধি পায়। জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা, মাটির উর্বরতা, ফসলের ফলন, উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করে। জৈব সার ব্যবহারের পাশাপাশি তিনি কীটপতঙ্গ দমনের জন্য আলোক ফাঁদ এবং জমির বিভিন্ন জায়গায় ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করেন। জমিকে সবসময় আগাছামুক্ত রাখেন, যা পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। ফলে কীটপতঙ্গ দমন ব্যবস্থা হয় পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই।

অর্থাৎ, হাফিজের দ্বিতীয় দফায় গৃহীত জৈব ব্যবস্থাপনা শুধু পুষ্টি ঘাটতি - পূরণই নয় বরং রোগবালাই দমনেও সহায়ক ভূমিকা রেখেছে উক্তিটি যথার্থ।

পরিবেশ বাঁচাতে জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয়।

রাসায়নিক বালাইনাশক মাত্রই বিষ। এ জাতীয় বালাইনাশক প্রয়োগের ফলে তা উদ্ভিদের জীবনচক্রে ঢুকে ফলনকেও বিষাক্ত করে দিচ্ছে যা খেয়ে মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবেশেরও চরম ক্ষতি হচ্ছে। তাই এ জাতীয় বালাইনাশককে নীরব ঘাতক বলা হয়।

আহাদের সবজি ক্ষেতে বেগুনের কান্ড ও ডগায় বিভিন্ন রকম পোকার উপস্থিতি এবং কিছু কিছু বেগুনে ছোট কালো ছিদ্র দেখা যায়।

যেহেতু রাসায়নিক বালাইনাশক প্রয়োগে কোন কাজ হয়নি তাই বোঝা গেল পোকাগুলো বালাইনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছিল। এক্ষেত্রে জৈব বালাইনাশক ব্যবহার করা হলে উপকার পাওয়া যাবে। আক্রান্ত কাণ্ড ও ডগা মাটিতে পুঁতে ফেলতে হবে। তামাক পাতার নির্যাসে "নিকোটিন সালফেট" থাকে যা ফসলের কান্ড বা পাতায় কীটপতঙ্গের আক্রমণ রোধ করে। এছাড়াও আহাদ আলোক ফাঁদ অথবা উপকারী পোকা ছড়িয়ে দিয়ে গাছের পোকা দূর করতে পারেন। এতে ফসলে কোন বিষাক্ততা থাকবে না।
অর্থাৎ, আহাদ জমিতে জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করে সবজি ক্ষেতের সমস্যা দূর করতে পারেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...