রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও
শব্দদূষণ হলো এমন একটি অবস্থা, যেখানে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শব্দ পরিবেশে ছড়িয়ে পড়ে। এই অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহ্য সীমার মাত্রা ছাড়িয়ে যায়। যেকোনো শব্দ মানুষকে বিরক্ত বা ক্ষতিসাধন করলে তাকে শব্দদূষণ বলে। শব্দদূষণ বেশির ভাগ মানুষের সৃষ্টি। এর ফলে মানুষের শ্রবণ ক্ষমতা, মনোযোগ নষ্ট হয় ও ঘুমের সমস্যা হয়।
শব্দদূষণ
সুকুমার বড়ুয়া
গরু ডাকে হাঁস ডাকে-ডাকে কবুতর
গাছে ডাকে শত পাখি সারা দিনভর।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
সিডি চলে, টিভি চলে, বাচ্ছে টেলিফোন
দরজায় বেল বাজে,কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?