নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
| কৃত্রিম উপগ্রহ | কাজ |
| A | সামুদ্রিক জাহাজের তেল চুইয়ে পরিবেশ দূষণ |
| B | ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখা |
ছক 'A' তে কৃত্রিম উপগ্রহটি হলো পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। নিচে উপগ্রহটির কার্যক্রম ব্যাখ্যা করা হলো-
১. সমুদ্রের কোথায় কোন জাহাজ হতে তেল চুইয়ে পরিবেশ দূষণ করছে, কোন শহরের বায়ু দূষিত ও ময়লা তা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের সাহায্যে ছবি তুলে জানা যায়।
২. বনে কোথায় আগুন লেগেছে, কোনো জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কি-না তা জানতেও এ উপগ্রহ সহায়তা করে।
৩. কোন মাঠে ফসল ভালো হচ্ছে, কোনো ফসলে রোগ-বালাই বা পোকামাকড় আক্রমণ করেছে কি-না তা জানতে তথ্য ও ছবি এ উপগ্রহ পাঠাতে পারে।
৪. মাটি, পানি ও বায়ু দূষণ নির্ণয়ের জন্যও এ উপগ্রহ ব্যবহার করা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?