Academy

ABC ত্রিভুজের ∠A সমকোণ এবং CD একটি মধ্যমা।

প্রমাণ কর যে, BC2 = CD2 + 3AD2

Created: 2 years ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

বিশেষ নির্বচন: ABC ত্রিভুজের ∠A সমকোণ এবং CD একটি মধ্যমা।

প্রমাণ করতে হবে যে, BC² = CD² + 3AD²

প্রমাণ: ধাপ

(১) ∆ABC-এর CD মধ্যমা

AD = BD [ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুকে সমদ্বিখন্ডিত করে]

(২) চিত্র থেকে, AB = AD+BD

= AD + AD          [ধাপ (১) থেকে প্রাপ্ত]

= 2AD

(৩) এখন ∆ABC-এ ∠A = এক সমকোণ

BC² = AB² +AC²       [পিথাগোরাসের সূত্রানুসারে]

= ²(AD)² + AC² [ধাপ (২) থেকে প্রাপ্ত]

= 4AD² + AC²

বা, BC² - 4AD² = AC²    [পক্ষান্তর করে]

(৪) আবার, ∆ADC-এ ∠A = এক সমকোণ

AC²+AD² =CD²        [পিথাগোরাসের সূত্রানুসারে]

বা, BC² - 4AD² + AD² = CD² [ধাপ (৩) থেকে প্রাপ্ত]

বা, BC² - 3AD² = CD²

BC² = CD² + 3AD² (প্রমাণিত)

5 months ago

অনুশীলনী ৯

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

বিশেষ নির্বচন: ABC একটি সমবাহু ত্রিভুজ। AD, BC এর উপর লম্ব।

প্রমাণ করতে হবে যে, AB² +BC² +CA² = 4AD²  

প্রমাণ: ধাপ

(১) ABC সমবাহু ত্রিভুজে AB = BC = AC [সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু পরস্পর সমান]
(২) যেহেতু ∆ABC-এ ADBC

BD = CD

এবং BC = 2BD

BC²  = 4BD²

AB²  = 4BD²  [ধাপ-(১) থেকে]

ABD সমকোণী ত্রিভুজে, ∠D = এক সমকোণ

AB²  = AD² +BD²  [পিথাগোরাসের উপপাদ্য অনুসারে]

AB² -BD²  = AD²

এখন, AB²  + BC² +CA²

= AB² +AB² +AB²   [ধাপ (১) থেকে]

=3AB²

=3(AD² +BD² )   [ধাপ (৩) থেকে]

= 3AD² +3BD²

=3AD² +4BD² -BD²

=3AD² +AB² -BD²   [ধাপ (২) থেকে]

=3AD² +AD²        [ধাপ (৩) থেকে]

=4AD²

অতএব, AB² +BC² +CA² =4AD² (প্রমাণিত)

বিশেষ নির্বচন: মনে করি, ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ০ বিন্দুতে লম্বভাবে ছেদ করে। অর্থাৎ ∠AOB = ∠BOC = ∠COD = ∠DOA = 1  সমকোণ।

প্রমাণ করতে হবে যে, AB² +CD² =BC² +AD²

প্রমাণ: ধাপ

(১) চিত্রের AOB সমকোণী ত্রিভুজে

∠AOB = এক সমকোণ এবং AB এর অতিভুজ।

AB²  = AO² +BO²  [পিথাগোরাসের সূত্রানুসারে]

(২) তদ্রুপ BOC সমকোণী ত্রিভুজে,

BC²  = BO²  +CO²        [একই কারণে]

(৩) COD সমকোণী ত্রিভুজে,

CD²  = CO²  + DO²         [একই কারণে]

(8) AOD সমকোণী ত্রিভুজে,

AD²  = AO²  +DO²            [একই কারণে]

(৫) এখন,AB²  + CD²  = AO²  +BO² +CO² +DO²           [ ধাপ (১) ও ধাপ (৩) যোগ করে ]

= (BO² +CO² ) + (AO² +DO² )

= BC²  +AD²  [ধাপ (২) ও ধাপ (৪) থেকে প্রাপ্ত]

অতএব, AB² +CD²  = BC²  +AD²  (প্রমাণিত)

বিশেষ নির্বচন: ABC ত্রিভুজের ∠A সমকোণ, BP ও CQ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, 5BC²  = 4(BP² +CQ² )

প্রমাণ:

(১) ∆ABC-এর BP ও CQ দুইটি মধ্যমা

AP = 12AC এবং AQ = 12AB [ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুকে সমদ্বিখন্ডিত করে]

(২) ∆ABC এ ∠A সমকোণ।

AB² +AC²  = BC²  ………..(i)       [পিথাগোরাসের সূত্রানুসারে]

(৩) আবার, ∆ABP এ ∠A সমকোণ

AB²  + AP²  = BP²  ………..(ii)                [একই কারণে]

তদ্রুপ ∆ACQ এ ∠A সমকোণ।

(৪) তদ্রুপ ∆ACQ এ ∠A সমকোণ।

AC²  + AQ²  = CQ²  …….(iii)       [একই কারণে]

(৫) এখন, AB² +AP² +AC² +AQ²  = BP² +CQ²          [(ii) ও (iii) যোগ করে]

বা, AB²  + (12AC)²  + AC²  + (12AB)²  = BP²  +CQ²            [ধাপ (১) হতে]

বা, AB²  + AC²  + 14AB²  + 14AC²  = BP²  + CQ²

বা, (AB² +AC² )+14(AB²  +AC² )= BP² +CQ²

বা, BC² +14BC²  = BP²  +CQ²             [ধাপ (২) থেকে প্রাপ্ত]

বা, 54BC²  = BP²  +CQ²

5BC²  = 4(BP² +CQ² ) (প্রমাণিত)

বিশেষ নির্বচন: মনে করি, ABCD বর্গক্ষেত্রের AC একটি কর্ণ। প্রমাণ করতে হবে যে, AC2 = 2AB2

প্রমাণ: ধাপ

(১) ABCD বর্গক্ষেত্রে AB = BC

(২) এখন, ∆ABC- এ ∠B = এক সমকোণ       [বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ এক সমকোণ]

সুতরাং সমকোণী ∆ABC এর AC অতিভুজ।

AC2 = AB2 + BC2        [পিথাগোরাসের সূত্রানুসারে]

= AB2 + AB2    [ধাপ (১) থেকে ]

AC2= 2AB2

অতএব কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। (প্রমাণিত)

দেওয়া আছে, OB = 4 সে.মি.; AO = 3 সে.মি. এবং BC = 5 সে.মি.

এখানে, চিত্রে BCOB এবং AOOB

BC || AO এবং AC তাদের ছেদক

∠BCD = ∠DAO [একান্তর কোণ]

এখন, সমকোণী ∆BCD ও ∆AOD

এর মধ্যে ∠BCD = ∠DAO

এবং অবশিষ্ট ∠BDC = অবশিষ্ট ∠ADO  [ বিপ্রতীপ কোণ]

∆BCD ও ∆AOD সদৃশকোণী

BCAO=BDOD        [সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক]

বা, 53 = BDOB-BD

বা, 53=BD4-BD

বা, 3BD =  20 - 5BD [আড়গুণন করে]

বা, 3BD + 5BD = 20

বা, 8 BD = 20

বা, BD = 208

BD = 2.5 সে.মি. (Ans.)

এখন, সমকোণী ∆BCD-এ

CD²  = BC²  +BD²  = 5²  +² .5² = ² 5 + 6.² 5 = 31.25

CD = 5.59 সে.মি. (প্রায়)

সমকোণী ত্রিভুজ, ∆AOD-এ

AD²  = AO²  + DO²  = 3²  + (4-2.5)²

= 3²  + (1.5)²  = 9+2 .25= 11.25

AD = 3.354 সে.মি. (প্রায়)

AC = AD + CD = (3.354+5.59) সে.মি

AC = 8.944 সে.মি. (প্রায়) (Ans.)

বিশেষ নির্বচন: মনে করি, ABCD একটি বর্গক্ষেত্র যার একটি কর্ণ AC. প্রমাণ করতে হবে যে, বর্গক্ষেত্র

ABCD = 12 (AC কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র)

প্রমাণ: ধাপ

(১) ∠B = 90°              [ বর্গের প্রতিটি কোণ 90°]

তাহলে, সমকোণী ∆ABC - এর AC অতিভুজ। এখন, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে

AC²  = AB²  + BC²

বা, AC²  = AB²  + AB²   [ বর্গের প্রতিটি বাহু সমান অর্থাৎ BC = AB]

বা, AC²  = 2AB²

AB²  = 12 AC²

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= (যে কোনো এক বাহুর দৈর্ঘ্য)²

বর্গক্ষেত্র ABCD = 12 (AC কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র)

অতএব, কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক (প্রমাণিত)

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...