Academy

বিদ্যুতের চৌম্বক ক্রিয়া(Magnetic Effects of Current)

যারা সাধারণভাবে চুম্বক হাতে নিয়ে নাড়াচাড়া করেছে তারা নিশ্চয়ই কল্পনাও করতে পারবে না যে এটি তড়িৎ বা বিদ্যুৎ থেকে আলাদা কিছু নয় এবং তড়িৎ বা বিদ্যুতের প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। একটা চার্জ থাকলে তার পাশে যেমন তড়িৎ ক্ষেত্র থাকে ঠিক সে রকম একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে চৌম্বক

 ক্ষেত্র তৈরি হয়। ধরা যাক তুমি একটা কার্ডবোর্ডের মাঝখান দিয়ে একটা তার ঢুকিয়েছ এবং কার্ডের ওপর অনেকগুলো ছোট ছোট কম্পাস রেখেছ(চিত্র 12..02)। কম্পাসগুলো অবশ্যই উত্তর-দক্ষিণ বরাবর থাকবে ঠিক যে রকম থাকার কথা। এখন যদি এই তারের ভেতর দিয়ে কোনোভাবে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করতে পারো (মোটামুটি শক্তিশালী) তাহলে তুমি অবাক হয়ে দেখবে হঠাৎ করে সবগুলো কম্পাস একটা আরেকটার পেছনে সারিবদ্ধভাবে নিজেদের সাজিয়ে নেবে। তোমার স্পষ্ট অনুভুতি হবে যে এই বিদ্যুৎ প্রবাহের জন্য তারকে ঘিরে একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তুমি যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দাও তাহলে আবার সবগুলো ছোট ছোট কম্পাস উত্তর-দক্ষিণ বরাবর হয়ে যাবে। এবারে তুমি যদি বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে দাও তাহলে দেখবে আবার কম্পাসগুলো নিজেদের সাজিয়ে নেবে কিন্তু এবারে বৃত্তটায় কম্পাসের দিকটা হবে উল্টো দিকে। তার কারণ বিদ্যুৎ প্রবাহ সব সময় তাকে ঘিরে একটা নির্দিষ্ট দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। 

একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হওয়া চৌম্বক বলরেখাগুলোর দিক কোন দিকে হবে সেটা ডান হাতের নিয়ম দিয়ে বের করা যায়। বুড়ো আঙুলটা যদি বিদ্যুৎ প্রবাহের দিক দেখায় তাহলে হাতের অন্য আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিকটি নির্দেশ করে (চিত্র 12.03)। 

                       

                                

Content added By
Content updated By

Related Question

View More

1 জড়তা কী?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির ও গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, বস্তুর এই ধর্মই হলো জড়তা (Inertia) । Extra: নিউটনের প্রথম সূত্রে জড়তার ধারণা পাওয়া যায় । 

2 50 N বল বলতে কী বুঝ ?

Created: 2 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

F = ma (Newton's 2nd Law ) 

ma = F

50kg*1m/s2 = 50N ( 50 কেজি ভরের কোনো বস্তু যদি 1m/s2 ত্বরণ প্রাপ্ত হয় তবে তার উপর 50N বল প্রয়োগ করা হয়েছে । ) 

or ,

1kg*50m/s^2=50N ( 1 কেজি ভরের কোনও বস্তুর যদি 50m/s2ত্বরণ হয় তবে বস্তুর উপর 50N বল প্রয়োগ করা হয় / কাজ করে ) 

উপরের দুটো'র মধ্যে যেকোনো একটা দিলেই হবে । 

বাঘের ভর, m = 200 kg

ত্বরণ, a = 1.5 m/s^2

সময়, t = 10 s

প্রাথমিক বেগ, u = 0 m/s

বেগ, v = 0 + (1.5 * 10) = 15 m/s

গতিশক্তি, KE = (1/2) * 200 * 15^2 = 100 * 225 = 22500 J

উত্তর: বাঘের গতিশক্তি 22500 জুল।

No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...