Academy

সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান

Word Art অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? (সংক্ষিপ্ত প্রশ্ন)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

Word Art অপশনটি টেক্সট গ্রুপের গ্রুপের অন্তর্ভুক্ত l

4 months ago

আমার লেখালেখি ও হিসাব

 

Content added || updated By

Related Question

View More
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে যে ধরনের সাজসজ্জা বা ফরমেটিং ব্যবহার করা হয় তা হলো বুলেট এবং নম্বরের ব্যবহার। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় লেখালেখির কাজে। এই লেখালেখির বিষয়কে আকর্ষণীয় এবং সহজবোধ্য করার জন্য নানা ধরনের ফরমেটিং ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো বুলেট ও নম্বরের ব্যবহার। ওয়ার্ড প্রসেসরে অনেক সময় বিভিন্ন ধরনের তালিকা করার প্রয়োজন হয়। এসব তালিকা তৈরি এবং তালিকার ধারাবাহিকতা রক্ষার জন্য চিহ্ন, বর্ণ বা সংখ্যার ব্যবহার করা হয়। এগুলোকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট এবং নম্বর বলা হয়।
উদাহরণ: ধরি, বাংলাদেশের ছয়টি ফল এবং ছয়টি নদীর নাম নিয়ে ওয়ার্ড প্রসেসরে একটি তালিকা করা হবে। এই তালিকায় বাংলাদেশের ছয়টি ফলের নামকে নম্বর ব্যবহারে এবং বাংলাদেশের ছয়টি নদীর নামকে বুলেট চিহ্ন ব্যবহারে সাজানো হবে। এতে করে তালিকাটি দেখতে সুন্দর, সহজবোধ্য ও এর ধারাবাহিকতা বজায় রাখা হবে। তালিকাটি নিম্নরূপ:

বাংলাদেশের ফল

বাংলাদেশের নদী

১. আম

• পদ্মা

২. জাম

• মেঘনা

৩. লিচু

• ধলেশ্বরী

৪.
কাঁঠাল

• যমুনা

৫. কমলা

• ভৈরব

৬. আনারস

• তিস্তা

স্প্রেডশিট বিশ্লেষণের পাঁচটি সুবিধা নিম্নরূপ:
১. স্প্রেডশিটে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষরভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়।
২. যেকোনো ধরনের হিসাবের কাজ খুব সহজে করা যায়।
যেমন- গুণ, ভাগ, যোগ, বিয়োগ, শর্ত প্রয়োগ নানা ধরনের সহজ এবং জটিল হিসাব-নিকাশের কাজ।
৩. সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করার সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ফ্যাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। যেমন, SUM () সূত্রের ব্যবহার এবং = Time (hr, min, sec) ফ্যাংশনের ব্যবহার।
৪. কলাম এবং সারি থাকার কারণে উপাত্ত শ্রেণিকরণ সহজে করা যায়।
৫. উপাত্ত উপস্থাপনের জন্য স্প্রেডশিটে আকর্ষণীয় গ্রাফ, চার্ট এর ব্যবহার করা যায়। উপাত্তসমূহকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সুযোগ পাওয়া যায়

ডকুমেন্টকে বিভিন্ন আঙ্গিকে সাজানোর পদ্ধতিকে ডকুমেন্ট ফরমেটিং বলে। কাজের উপর ভিত্তি করে ফরমেটিং তিন ধরনের হতে পারে। যথা-
১.অক্ষর ফরমেটিং একটি ডকুমেন্টের লেখার আকার, আকৃতি, রং, ফন্ট স্টাইল, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি কেমন হবে তা অক্ষর ফরমেটিং এর মাধ্যমে নিরূপণ হয়।
২. প্যারাগ্রাম বা অনুচ্ছেদ ফরমেটিং প্যারা সাজানোকে প্যারাগ্রাফ
ফরমেটিং বলে। অন্যভাবে বলা যায়, প্যারাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করাকে প্যারাগ্রাফ ফরমেটিং বলে। প্যারাগ্রাফ ফরমেটিং এর মাধ্যমে যে সকল কাজ করা হয় তা নিম্নরূপ:
ক. লাইন স্পেসিং, খ. প্যারাগ্রাফ স্পেসিং, গ. প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি রকম হবে, ঘ. ইনডেক্স, ঙ. বিন্যাস (Alignment) ইত্যাদি।
৩.পেজ ফরমেটিং পেজ ফরমেটিং এর মধ্যে রয়েছে কাগজের আকার, মার্জিন, হেডার বা শীর্ষচরণ, ফুটার বা পাদচরণ, ফ্রটনো বা পাদটিকা, পৃষ্ঠা নম্বর সংযোজন ইত্যাদি।

একটি স্ট্যান্ডার্ড স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রসমূহ নিচে উল্লেখ করা হলো-
১. দৈনন্দিন হিসাব করার কাজে ব্যবহৃত হয়।
২. বাজেট প্রণয়নের কাজে ব্যবহৃত হয়।
৩. ব্যাংকিং সিস্টেম পরিচালনায় ব্যবহৃত হয়।
৪. অফিসে কর্মচারীদের বেতনের হিসাব নির্ণয়ে ব্যবহৃত হয়।
৫. স্কুল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নির্ণয়ে ব্যবহৃত হয়।
৬. ব্যবসায় মজুরদের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়।
৭. বাৎসরিক আয়করের হিসাব নির্ণয়ের ব্যবহৃত হয়।
৮. 'বাৎসরিক আয় ব্যয়ের হিসাব করার জন্য ব্যবহৃত হয়।
৯. ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে টুলরূপে ব্যবহৃত হয়।
১০. বৈজ্ঞানিক ক্যালকুলেশন ব্যবহৃত হয়।
১১. গাণিতিক, ত্রিকোণমিতিক এবং পরিসংখ্যানের কাজ করা যায়।
১২. চার্ট ও গ্রাফের সাহায্যে তথ্যকে আকর্ষণীয় করে রিপোর্ট আকারে উপস্থাপন করা যায়।
১৩. ম্যাক্রো ব্যবহার করে কোন কাজ রেকর্ড করে পরবর্তীতে তা বার বার ব্যবহার করা যায়।
১৪. কোন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা করা যায়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...