হোসনি মুবারক দীর্ঘ ৩০ বছর মিসরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তার শাসনামলে তিনি বিরোধী মতকে কঠোর হস্তে দমন করেন। তার সময় মিসরে মৌলিক মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়। তার পদত্যাগের দাবিতে মিসরের জনগণ তাহরির স্কোয়ারে সমবেত হয় এবং জনগণের প্রবল আন্দোলনের মুখে হোসনি মুবারক সরকারের পতন হয়। পরবর্তীকালে মিসরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির ওপর যে হত্যাযজ্ঞ চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
এ হত্যাযজ্ঞের নীল নকশা তৈরি করেন মেজর জেনারেল টিক্কা খান, খাদিম হোসেন ও রাও ফরমান আলী প্রমুখ। এ ঘৃণ্য অপারেশনে পাক হানাদার বাহিনী ঢাকা নগরীকে মৃত্যুপুরীতে পরিণত করে। রাতের অন্ধকারে শহরের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত নাগরিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর ও দেশের অন্যত্রও একইভাবে পাক বাহিনী গণহত্যায় মেতে ওঠে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?