বিশিষ্ট সমাজসেবক ডা. এনামুর রহমানের দীর্ঘদিনের প্রচেষ্টায় ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজা ধসের ধ্বংসস্তূপে পড়ে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এ হাসপাতালটির সমাজকর্মী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে পরিশ্রম করেন। রাত-দিন একটানা খেটে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে মানবসেবায় এ হাসপাতালটি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অর্থনৈতিক উন্নয়নের কলাকৌশলগত জ্ঞান অর্জনের জন্য সমাজকর্মীকে অর্থনীতির জ্ঞানের ওপর নির্ভর করতে হয়।
সমাজকর্ম সবসময় মানবকল্যাণ বা মানবসেবার উদ্দেশ্যে কর্মসূচি প্রণয়ন করে। আর এ ধরনের উদ্দেশ্য সাধনের জন্য অর্থনৈতিক উন্নয়নের প্রাধান্য পায়। তাছাড়া সমাজকর্মীরা সামাজিক পরিবর্তনকে কৌশল হিসেবে গ্রহণ করে সামাজিক সমস্যা মোকাবিলার চেষ্টা করে। আর এক্ষেত্রে অর্থনৈতিক পরিবর্তনের বিষয়টিও জড়িত রয়েছে, যা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। তাই সমাজকর্মের জন্য অর্থনীতির জ্ঞান অপরিহার্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?