পিতা মাকসুদ সাহেব তাঁর পুত্র মুরাদ ও মুনাফের কাছে জানতে চান যদি তারা কোনো এক সময় দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয় তবে কে কী রকম শাসন পরিচালনা করবে। মুরাদ বলে, আমি প্রধানমন্ত্রী হলে তথ্যপ্রবাহ অবাধ রাখব। আর মুনাফ বলে, আমি জনসাধারণের আশা-আকাঙ্ক্ষা পূরণে যথাসময়ে সাড়া দেব।
আইনের শাসন সুশাসনের জন্য খুবই জরুরি। এ কথাটির ব্যাখ্যা হলো-
সুশাসনের মৌলিক ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের শাসনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণ, অবাধ তথ্য প্রবাহ, জনগণকে উন্নত সেবাদান। কর্তৃপক্ষের দায়বদ্ধতা ও সাম্য বিরাজ করে। আবার অন্যভাবে বলতে গেলে আইনের শাসন বলতে বোঝায় নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ বিশেষত চরম দরিদ্র ও জনগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অথবা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ক্ষেত্রে আইনের শাসন সুশাসনের জন্য খুবই জরুরি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?