Academy

সংক্ষিপ্ত-প্রশ্নোত্তর সমাধান

Created: 5 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য যেকোনো ছোট খাটো আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করা যায়। হাঁস-মুরগী প্রতিপালন, মৎস্য চাষ, গবাদি পশু পালন, মৌমাছি চাষ, তাঁত ও কুটির শিল্প ইত্যাদি প্রকল্প গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। যেকোনো ব্যক্তিই এসব আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে পারে। আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে উদ্যোক্তার দক্ষতা, মেধা এবং নির্ভুল হিসাবরক্ষণ ব্যবস্থা ও দক্ষ ব্যবস্থাপনার উপর।

4 months ago

পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব

জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাবব্যবস্থার প্রয়োগ অতীব গুরুত্বপূর্ণ। সঠিক আয়-ব্যয়ের প্রয়োগের উপরই সুশৃঙ্খল জীবনব্যবস্থা গড়ে উঠতে পারে। তাই সামাজিক ও পারিবারিক জীবনযাপনে আমাদের আয় বুঝে ব্যয় করা উচিত। পরিবারের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ না করলে আয় বুঝে ব্যয় করা সম্ভব নয়। তাছাড়া আয়-ব্যয়ের কোনো পূর্বপরিকল্পনা তথা বাজেট প্রণয়ন করা না হলে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করা সম্ভব নয়। কাজেই প্রতিটি পরিবারেরই উচিত সঠিক পরিকল্পনা মাফিক পারিবারিক হিসাবব্যবস্থাকে আরও সুদৃঢ় করা এবং ব্যক্তি বা পরিবার স্বাবলম্বী হওয়ার জন্য যদি কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হয় তাহলে ঐ প্রকল্পের বাজেট তৈরি করা।

এই অধ্যায় শেষে আমরা-

  • পারিবারিক হিসাবব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ।
  • পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারব ।
  • পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারব।
  • আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের বাজেট প্রণয়ন ও তার হিসাব সংরক্ষণ করতে পারব।

 

Content added By

Related Question

View More
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...