Academy

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরবাটা গ্রামের দরিদ্র চাষি নওয়াব আলী। পূর্বে তার জমিতে পর্যাপ্ত উৎপাদন হতো না। তাই তিনি চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জমির ফলন বৃদ্ধির অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। তবে বর্তমানে নওয়াব আলীর আর অর্থকষ্ট নাই। তার দুই ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বড় ছেলে আরাফ বাবার জমিতে বছরের বিভিন্ন সময়ে আলু, পটোল, ঢেঁড়শ, ঝিঙা প্রভৃতি উৎপাদন করে প্রচুর আয় করে। অন্যদিকে ছোট ছেলে জারাফ গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। জারাফও দুধ, ডিম, মাংস বিক্রি করে প্রচুর আয় করে। আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণও উপকৃত হচ্ছে।

আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ কীভাবে উপকৃত হচ্ছে? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ যেভাবে উপকৃত হচ্ছে তা নিচে বিশ্লেষণ করা হলো-

চরবাটা গ্রামে আরাফ তার বাবার জমিতে আলু, পটোল, ঢেঁড়শ, ঝিঙা উৎপাদন করে। এসব ফসল খাদ্যশস্য হিসেবে পরিচিত। আরাফ এসব ফসল উৎপাদনের মাধ্যমে উক্ত গ্রামের খাদ্যশস্যের চাহিদা মেটাচ্ছে। এর ফলে চরবাটা গ্রামের মানুষের পুষ্টির চাহিদা এমনকি দৈনন্দিন খাবারে সবজির চাহিদা পূরণ হচ্ছে। এসব খাদ্যশস্য বিক্রি করে আরাফ প্রচুর অর্থ আয় করে। এছাড়া তার এ কার্যক্রমে অনেকের কর্মসংস্থানও হতে পারে, যা ঐ পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এসব জমি চাষাবাদে পরিবেশের ভারসাম্যও রক্ষা হয়।
আরাফের ভাই জারাফ গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। এগুলো থেকে সে দুধ, ডিম, মাংস বিক্রি করে। দুধ, ডিম, মাংস মানুষের শরীরে আমিষের চাহিদা মেটায়। গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েদের পুষ্টির চাহিদা মেটায়। এসব পুষ্টিসমৃদ্ধ খাবার। আবার জারাফের খামারে অনেক লোক কাজ করতে পারে। এই কাজের মাধ্যমে তাদের পরিবারও স্বাবলম্বী হতে পারে।

অতএব বলা যায়, আরাফ ও জারাফের কার্যক্রমের মাধ্যমে চরবাটা গ্রামের মানুষের খাদ্যচাহিদা, পুষ্টিচাহিদা পূরণ হয়।
আবার তাদের খামারে কর্মসংস্থানের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বীও হয়। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য থাকে।

2 months ago

বাংলাদেশের কৃষি

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

1 সেচ কী? (জ্ঞানমূলক)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

সেচ হলো কৃত্রিমভাবে কৃষিজমিতে পানি দেওয়ার ব্যবস্থা।

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মোট শ্রমশক্তির ৪৫.১% কৃষি খাতে নিয়োজিত। কিন্তু এ দেশের অধিকাংশ কৃষক ভূমিহীন ও দরিদ্র। ফলে কৃষিকাজের সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতে হয়। তাই কৃষকরা বিভিন্ন উৎস থেকে কৃষিঋণ গ্রহণ করে।

উদ্দীপকের ঘটনা অনুসারে আব্দুল করিম কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণের সাথে জড়িত। নিচে তা ব্যাখ্যা করা হলো-উৎপাদিত ফসল ভোক্তার নিকট তথা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রম বা প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণ বলে। এ ধরনের পেশার লোকদের দালাল বা ফড়িয়া বলে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বা ভোক্তার চাহিদামতো কৃষিপণ্য উৎপাদন করা বাজারজাতকরণের প্রথম ধাপ। বিপুল কৃষিপণ্য একসাথে বিক্রি করা যায় না। ফলে কৃষিপণ্য গুদামজাত ও সংরক্ষণ করতে হয়। বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌছানোর জন্য পরিবহনের প্রয়োজন হয়। ক্ষেত থেকে ফসল ক্রয় করা, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদির জন্য বিপণনের কাজে ব্যবসায়ী/কৃষকের অর্থের যোগান থাকতে হয়। অতঃপর উক্ত কৃষিপণ্যসমূহ বাজারে বিক্রয় করতে হয়। আব্দুল করিমও ফসলের মৌসুমে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে রাখেন তাদের ফসল কেনার জন্য। কৃষকদের থেকে সংগৃহীত ফসল তিনি শহরের বাজারে সরবরাহ করেন। এই মধ্যপন্থী কার্যক্রম, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে আয় করে তার সংসার চালান।

হ্যাঁ, আমি মনে করি, বাজারজাতকরণ বা বিপণন পেশা আমাদের দেশে প্রয়োজনীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও এ দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত। তারা অনেক পরিশ্রম করে শস্য ফলায়। তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করলে ভালো দাম পায় না। তাই তারা দালাল বা ফড়িয়াদের কাছে সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে তাদের উৎপাদিত ফসল বিক্রির চেষ্টা করে। দালাল বা ফড়িয়ারা ওই ফসল শহরে আরও বেশি দামে বিক্রি করে। এতে তারা নিজেরাও লাভবান হয়, আবার কৃষকরাও সাধারণের থেকে একটু বেশি লাভবান হয়। এই দালাল বা ফড়িয়াদের মাধ্যমে বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে এবং গঞ্জ থেকে শহরে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভোক্তার কাছে আসে। বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করার কাজেও এ ধরনের দালাল বা ফড়িয়াদের অবদান রয়েছে। আমাদের দেশে এই ধরনের দালাল ও ফড়িয়ারা আছে বলেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রি করতে পারছে। তবে বর্তমানে কিছু ভুয়া দালাল ও ফড়িয়া কৃষকদের ঠকিয়ে তাদের কষ্টে উৎপাদিত পণ্য আত্মসাৎ করছে। যার ফলে সরকার ওই দালাল ও ফড়িয়াদের দূর করতে নিজেরাই কৃষকদের কাছ থেকে ধান/চাল কিনছে। কিন্তু এ দেশে কৃষিপণ্য বাজারজাতকরণে দালাল ও ফড়িয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি মনে করি, আমাদের দেশে এ ধরনের পেশা প্রয়োজন।

5 কৃষি খামার কী? (জ্ঞানমূলক)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তা-ই কৃষি খামার।

কৃষি খামারে একটি মাত্র ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। এ ক্ষেত্রে একই জমিতে বছরের নানা সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। ১৯৯০-এর দশকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশের সরকার শস্য বহুমুখীকরণ কর্মসূচি গ্রহণ করে

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...