ইফা ও তিশা ঘনিষ্ঠ বান্ধবী। ইফা গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করে। অপরদিকে মিশার বাবা চাকরিজীবী হওয়ার কারণে বর্তমানে সে শহরে একটি মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। ইফা একটি চিঠিতে তার শহুরে বান্ধবী তিশাকে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কার্যাবলির কথা জানায়। সে তিশাকে লিখে-'গ্রামাঞ্চলে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের জন্য ইউনিয়ন পরিষদ অনন্য ভূমিকা পালন করে থাকে। তিশা ইফার চিঠি থেকে উপলব্ধি করে ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফল।
উদ্দীপকে স্থানীয় স্বায়ত্তশাসিত্ব প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের কথা বলা হয়েছে। স্থানীয় উন্নয়নে ইউনিয়ন পরিষদের
কার্যাবলি মূল্যায়ন করা হলো-
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ইউনিয়ন
পরিষদ স্থানীয় উন্নয়নে যেসব কাজ করে তা নিম্নরূপ:
১. জনকল্যাণমূলক কাজ: জনকল্যাণের জন্য রাস্তাঘাট নির্মাণ ও তাদের
তত্ত্বাবধান, খেলাধুলার মাঠ নির্মাণ ও মেরামত, রাস্তা ঘাটে আলোর ব্যবস্থা, গোরস্থান, শশ্মশান, বিশুদ্ধ পানীয় জলের জন্য কূপ, নলকূপ স্থাপন করে থাকে ইউনিয়ন পরিষদ।
২. শান্তিরক্ষা-সংক্রান্ত কাজ: ইউনিয়নের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষার
জন্য ইউনিয়ন পরিষদ চৌকিদার ও দফাদার নিয়োগ এবং গ্রামীণ পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন ও পরিচালনা করে থাকে।
৩. বিচার-সংক্রান্ত কাজ: ইউনিয়ন পরিষদ গ্রামের বিভিন্ন সমস্যা ও মামলা পরিচালনার ক্ষেত্রে সালিশি আদালত হিসেবে কাজ করে।
৪. রাজস্ব-সংক্রান্ত কাজ: ইউনিয়ন পরিষদ স্থানীয় কর ধার্য ও আদায় এবং সরকারকে বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সাহায্য করে থাকে।
৫. বিনোদনমূলক কাজ: ইউনিয়ন পরিষদ ইউনিয়নে মেলা ও প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা গ্রহণ, জাতীয় উৎসব অনুষ্ঠান, খেলাধুলার সরঞ্জাম ইত্যাদির ব্যবস্থা করে থাকে।
গ্রামীণ পর্যায়ের নাগরিকগণ ইউনিয়ন পরিষদে অশগ্রহণের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ লাভ করে এবং নেতৃত্বের বিকাশ লাভ করে।
উক্ত আলোচনার শেষে বলা যায়, স্থানীয় উন্নয়নে বিশেষ করে পল্লি এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?