বাংলাদেশে প্রতি বছর সরকারি পৃষ্ঠপোষকতায় পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। এ অনুষ্ঠান ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে মিলে পালন করে থাকে। মুঘল আমলে এমন একজন শাসক ছিলেন যিনি জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণির সমর্থন আদায়ের জন্য বিশেষ নীতি গ্রহণ করেছিলেন।
উত্ত নীতি অর্থাৎ দীন-ই-ইলাহী গ্রহণের অন্যতম লক্ষ্য হলো সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা উক্তিটি যথার্থ।
সম্রাট আকবরের দীন-ই-ইলাহী নামক ধর্মনীতির প্রবর্তন তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। তার প্রবর্তিত দীন-ই-ইলাহী ছিল একেশ্বরবাদী ধর্ম। এ ধর্মমতের উদ্দেশ্য ছিল হিন্দু অধ্যুষিত ভারতে সকল ধর্মের জনগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক সৃষ্টি করে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধান করা
ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীর আবাসস্থল। এই স্থানে সুদৃঢ় সাম্রাজ্য স্থাপনে সকল ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। এটি সম্রাট আকবর ভালভাবেই অনুধাবন করতে পেরেছিলেন। এজন্য তিনি মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মাবলম্বীকে একই পতাকাতলে নিয়ে আসার জন্য দীন-ই-ইলাহী নামে নতুন ধর্মমত প্রবর্তন করেন। সম্রাট ভেবেছিলেন এ ধর্মমত প্রবর্তনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভ করতে সক্ষম হবেন। হিন্দু সম্প্রদায়ের সমর্থন ভারতে স্থায়ী মুঘল আধিপত্য প্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি। ভারতে মুঘল শক্তির স্থায়িত্ব বিধানের স্বার্থে হিন্দু মুসলিম নাগরিকদের মধ্যে একটি ঐক্য ও প্রীতির নাগরিকদের মধ্যে একটি ঐক্য ও প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই সম্রাট ধর্মীয় ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করেছিলেন। আর মি. মজুমদারের মতে, 'আকবরের সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্যে ডার ধর্মচিন্তাকে কিছুটা হলেও প্রভাবিত করেছিল'। ঈশ্বরী প্রসাদের মতে, আকবরের প্রকৃত উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যের সকলকে একটি কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করা।
উপর্যুক্ত আলোচনায় সুস্পষ্ট যে, সম্রাট আকবরের দীন-ই-ইলাহী প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা।
পানিপথের প্রথম যুদ্ধ' কত সালে সংঘটিত হয়?
(জ্ঞানমূলক)মনসবদারি প্রথা' কী? বুঝিয়ে লেখো।
(অনুধাবন)উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে কোন মুঘল শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
(প্রয়োগ)উক্ত মুঘল শাসকের রাজপুত নীতি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
(উচ্চতর দক্ষতা))কোন সম্রাট তাজমহল নির্মাণ করেন?
(জ্ঞানমূলক)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?