Academy

নিচে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের একটি তথ্য প্রদান করা হলো- (মিলিয়ন মার্কিন ডলার)

বছরপ্রাথমিক দ্রব্য রপ্তানিশিল্পজাত দ্রব্য রপ্তানি
২০১০-১১১৩১৬২১৬১২
২০১১-১২১২৬৭২৩০৩৫
২০১২-১৩১৩১০২৫৭১৭.

উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গতিধারার উপর মন্তব্য কর। (উচ্চতর দক্ষতা)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago
Ans :

উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গতিধারার উপর মন্তব্য করা হলো-

গতি স্বল্প হলেও বাংলাদেশের রপ্তানি আয় ক্রমেই বাড়ছে। উদ্দীপক থেকে তা মোটামুটি স্পষ্ট হয়ে যায়, যেখানে ২০১০-১১ অর্থবছরে শিল্পজাত দ্রব্য রপ্তানি আয় ২১,৬১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০১২-১৩ অর্থবছরে ২৫,৭১৭ মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পায়। তবে বর্তমানে প্রচলিত পণ্যের রপ্তানি হ্রাস পাওয়ায় রপ্তানি আয় এদিকে থেকে একটু কম। বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য এবং চা জাতীয় প্রচলিত পণ্যের রপ্তানি অনেক হ্রাস পেয়েছে। সেই তুলনায় আবার অপ্রচলিত পণ্য রপ্তানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এদেশে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, জুতা, কাগজ, শাকসবজি ইত্যাদি রপ্তানি অনেক বৃদ্ধি পাচ্ছে। তবে বাংলাদেশের রপ্তানি পণ্যের স্বল্পতার কারণে রপ্তানি বাণিজ্য মুষ্টিমেয় কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল। এদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত দ্রব্য ও চামড়ার মাধ্যমে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৫% উপার্জন করে। এর মধ্যে বর্তমানে শিল্পজাত দ্রব্যের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে মোট রপ্তানি আয়ে শিল্পজাত দ্রব্যের অবদান ৯৫.৯%।

আবার এদেশ অধিক জনসংখ্যার দেশ বলে এখান থেকে দক্ষ-অদক্ষ জনশক্তিও রপ্তানি হচ্ছে। এর ফলে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স আসছে। তবে এদেশের জনশক্তি বেশিরভাগই অদক্ষ বলে এদের মজুরিও কম হয়ে থাকে।অন্যদিকে নিজ দেশে শ্রমঘন প্রযুক্তিতে বিভিন্ন দ্রব্য উৎপাদিত হয় বলে সেসব দ্রব্যের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কম। তবে আশার কথা এই যে, বর্তমানে বাংলাদেশ পাউন্ড-স্টার্লিং এলাকাসহ ডলার, ইউরো এলাকার সাথেও বাণিজ্যের পরিমাণ বহুগুণ বেড়েছে। এর ফলে রপ্তানি বাণিজ্য যেমন সম্প্রসারিত হয়েছে তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নও হয়েছে বলে আমি মনে করি।

1 month ago

আন্তর্জাতিক বাণিজ্য

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

1 বৈদেশিক সাহায্য কী? (জ্ঞানমূলক)

Created: 1 month ago | Updated: 1 month ago
Updated: 1 month ago

কোনো অনুন্নত দেশ উন্নত দেশ বা কোনো আন্তর্জাতিক সংস্থা থেকে পরিশোধ করার শর্তে অথবা বিনা শর্তে যে সাহায্য পায় তা-ই বৈদেশিক সাহায্য।

দুই বা ততোধিক দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। বলা হয়, International trade is the exchange of goods or resources among the countries, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে দ্রব্য ও সম্পদের বিনিময়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশে পণ্য ও সেবা বিক্রয় করাকে রপ্তানি বলে। অন্যদিকে বিদেশ থেকে পণ্য ও সেবা ক্রয় করাকে আমদানি বলা হয়।

উপরে বর্ণিত বাণিজ্যে বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, না অর্জিত হবে তা নিচে ব্যাখ্যা করা হলো-
সাধারণত আমদানি-রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। যখন একটি দেশ অন্যদেশে পণ্য ও সেবা বিক্রি করে তখন তাকে রপ্তানি বলে। আর যে প্রক্রিয়ায় একটি দেশ অন্য দেশে পণ্য ও সেবা বিক্রয় করে, তাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্যের মাধ্যমে কোনো দেশ তার নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশের বাজারে বিক্রি করতে পারে। ফলে রপ্তানি আয় তথা বৈদেশিক মুদ্রার আয় বাড়ে। উদ্দীপকে মি. ইদ্রিস ময়মনসিংহে মাছ চাষ করে এবং বিক্রি করেন। কিন্তু এ বছর তিনি বেলজিয়ামের বাজারে হিমায়িত মাছ বিক্রির জন্য পাঠাচ্ছেন। অর্থাৎ মি. ইদ্রিস বিদেশের বাজারে মাছ রপ্তানি করছেন। ফলে মি. ইদ্রিসের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

অতএব বলা যায়, মি. ইদ্রিস বেলজিয়ামে হিমায়িত মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন।

উদ্দীপকে উল্লিখিত বাণিজ্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা অর্জন বৃদ্ধির জন্য বাংলাদেশে যেসব পদক্ষেপ নেয়া যেতে পারে বলে আমি মনে করি তা নিচে বিশ্লেষণ করা হলো-

⇨ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা অর্জন বৃদ্ধি করতে হলে শিল্পজাত দ্রব্যের মান ও উৎপাদন বৃদ্ধি করতে হবে। এর ফলে রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে।
⇨ উৎপাদন ব্যয় হ্রাস করে কম দামে বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনবোধে রপ্তানি শুল্ক হ্রাস করে কম দামে বিশ্ববাজারে পণ্য রপ্তানির ব্যবস্থা নিতে হবে।
⇨ আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী পণ্যের শ্রেণিবিভাগ করতে হবে।
⇨ রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীতে যোগ দিয়ে পণ্যের গুণাগুণ প্রচার করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক প্রতিনিধি দল পাঠিয়ে বিশ্ববাজার সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করতে হবে।
⇒ রপ্তানি উন্নয়নের কাজে নিয়োজিত সকল প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে পারলে এ দেশের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।
⇒ অল্প কয়েকটি রপ্তানি পণ্যের উপর নির্ভর না করে আরও রপ্তানি আইটেম বাড়াতে হবে।
⇨ রপ্তানি পণ্য বিজ্ঞানসম্মতভাবে গুদামজাত করা এবং যাতে পচে নষ্ট না হয়, তার জন্য যথাযথভাবে প্যাকেটিং করতে হবে।
⇒ সরকার দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য সংগ্রহ করে এবং পরোক্ষভাবে নানা সুবিধাসহ রপ্তানিকারকদের উৎসাহ দিয়ে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নিতে পারে।

সবশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করলে বাংলাদেশের রপ্তানি ও রপ্তানি আয় উভয়ই বৃদ্ধি পাবে।

২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের রস্তানি আয় ২৭০২৭মিলিয়ন মার্কিন ডলার

ভিন্ন সংস্কৃতির অগ্রাসন বলতে আমরা বুঝি বিদেশি সংস্কৃতি অনেকটা জোরপূর্বক গ্রহণ। বিশ্বায়নের অনিবার্য ফল হিসেবে সংস্কৃতিক আগ্রাসন চলে আসে। যেমন- পাশ্চাত্য সংস্কৃতির আনক কিছুই আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে মেলে না।
অরণক্ষত আমরা সেগুলো জন্মভাবে অনুকরণ করার চেষ্টা কার। এ ধারার সংস্কৃতির প্রভাবে আমাদের তরুণ সমাজ অনেকটাই প্রভাবিত হচ্ছে। এর ফলে বাড়ছে মাদকাসক্তি, বিভিন্ন সামাজিক অপরাধ এবং অপ্রয়োজনীয় বিলাসজাত। দ্রব্যের প্রতি আকর্ষণ।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...