আক্কেলপুর পরগনার জমিদার ছিলেন সালামত শিকদার। তিনি ছিলেন খামখেয়ালী প্রকৃতির মানুষ। কখনো তিনি প্রজাদের প্রতি অত্যাচারী নীতি আবার কখনো তিনি প্রজাদের প্রতি উদার নীতি গ্রহণ করেছেন। তার রাজ্যে বিভিন্ন ধর্মের অনুসারি মানুষ বাস করতো। তিনি কিছু কিছু সম্প্রদায়ের মানুষের প্রতি ক্ষুব্ধ আচরণ করতেন, আবার কিছু কিছু ক্ষেত্রে উত্ত সম্প্রদায়ের মানুষদের উচ্চ রাজপদে নিযুক্ত করতেন। তিনি সময়ের কাজ সময়ে করতেন না। যেমন, গরম কালের কাজ শীতকালে, আবার শীতকালের কাজ গরমকালে করতেন। তিনি তার কোনো কাজে কারো পরামর্শ গ্রহণ করতেন না। যার কারণে তার রাজ্যের প্রজাসাধারণ মাঝে মাঝে দুর্ভোগে পড়তো। তবে তিনি বিদ্যানুরাগী ব্যক্তি ছিলেন। প্রজাসাধারণের বিদ্যার্জনের জন্য তিনি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সেখানে জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ ঘটতো এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনা হতো।
উদ্দীপকে উল্লিখিত জমিদারের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কোন ফাতেমীয় খলিফার চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
(প্রয়োগ)উদ্দীপকে উল্লিখিত জমিদারের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে ফাতেমীয় খলিফা আল-হাকিমের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল রয়েছে।
ফাতেমীয় খলিফা আল-হাকিম ছিলেন খামখেয়ালী প্রকৃতির শাসক। তিনি ক্ষমতায় আসার পর নতুন নতুন আইন চালু করেন। তার আইনের উল্লেখযোগ্য দিকগুলো হলো দিনে কোনো কাজ করা যাবে না। রাতে অফিস-আদালত খোলা থাকবে। খলিফাকে মালিকের পরিবর্তে 'আমিরুল মুমিনিন' সম্বোধন করতে হবে। তিনি মন্ত্রিপরিষদের মিটিং রাতে শুরু করতেন। উদ্দীপকেও অনুরূপ খামখেয়ালী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। উদ্দীপকের জমিদার একজন খামখেয়ালী প্রকৃতির মানুষ। তিনি সময়ের কাজ সময় মতো করেন না। গরম কালের কাজ শীতকালে, আবার শীত কালের কাজ গরমকালে করতেন। কখনো নাচ-গান করতেন আবার কখনো ধর্মীয় কাজে নিমগ্ন থাকতেন। অনুরূপভাবে খলিফা হাকিমও ছিলেন খামখেয়ালী প্রকৃতির শাসক। তিনি ১০০১ খ্রিস্টাব্দে কতগুলো নতুন আইন চালু করেন। যেমন- দিনে কোনো কাজ করা যাবে না, দোকানপাট বন্ধ থাকবে এবং মানুষ আরাম করবে। রাতে অফিস ও দোকান খোলা থাকবে। তিনি অনেক গির্জা ধ্বংস করেন। খ্রিস্টানদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং ইহুদি ও খ্রিষ্টানদের বিশেষ ধরনের পোশাক-পরিচ্ছদ (ঘণ্টা ও ক্রুশ) পরিধান করার নির্দেশ দেন। খলিফা আল-হাকিমের এসব কর্মকাণ্ডেরই প্রতিফলন ঘটেছে উদ্দীপকের জমিদারের কর্মকান্ডে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?