মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্রই আর্থিকভাবে বেশ স্বয়ংসম্পূর্ণ। মধ্যপ্রাচ্যের সরকার সরকারি দফতরগুলোতে ইন্টারনেটের ব্যবহার চালু করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের নীতিমালা নির্ধারিত না হওয়ায় তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাছাড়া মধ্যপ্রাচ্যের নাগরিকদের শিক্ষার প্রতি আগ্রহ কম বিধায়ও সেখানে সরকারের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।
উদ্দীপকে ই-গভর্ন্যান্সের যেসব প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় তা
হলো আইনগত কাঠামোর অভাব এবং অপর্যাপ্ত মানবসম্পদ। কেননা ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে সরকারের নীতিমালা নির্ধারিত না হলে ই-গভর্ন্যান্সের কার্যকর ভূমিকা লক্ষ করা যায় না এবং প্রশাসনে এ বিষয়টি কার্যকর ও সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রেও জটিলতা লক্ষ করা যায়। এছাড়াও উদ্দীপকে ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাটি লক্ষ করা গেছে তা হলো অপর্যাপ্ত মানব সম্পদ। কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্রই আর্থিকভাবে বেশ স্বয়ংসম্পূর্ণ কিন্তু নাগরিকদের শিক্ষার প্রতি আগ্রহ কম বিধায় সেখানে প্রযুক্তিগত শিক্ষা অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু ই-গভর্ন্যান্সের জন্য সরকারের নীতিমালা নির্ধারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদও প্রয়োজন। কেননা দক্ষ মানবসম্পদ না থাকলে নীতিমালা নির্ধারিত হলেও ই-গভর্ন্যান্স বাস্তবায়নে প্রতিবন্ধকতা লক্ষ করা যাবে। আর এ বিষয় দুটিই উক্ত উদ্দীপকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?