কোভিড়-১৯ এর কারণে প্রাইম ব্যাংক এ বছর গত বছরের তুলনায় কম মুনাফা অর্জন করে। তবুও ব্যাংকটি নিট মুনাফার ২০% আইনানুযায়ী একটি তহবিলে বাধ্যতামূলক জমা রাখে। এছাড়া মি. আদনান ঋণের আবেদন করলে, ব্যাংকটি গ্রাহকদের অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণ দেয়। মি. আদনানের কাছে এই ঋণ স্থাবর সম্পত্তির বিনিময়ে প্রাপ্ত ঋণের চেয়ে বেশি পছন্দনীয়।
উদ্দীপকে উল্লিখিত তহবিল হলো সঞ্চিতি তহবিল, যা ব্যাংক তহবিলের দীর্ঘমেয়াদি উৎস।
ব্যাংক তহবিলের উৎস দুই ধরনের। যথা: দীর্ঘমেয়াদি উৎস ও স্বল্পমেয়াদি উৎস। পরিশোধিত মূলধন, সঞ্চিতি তহবিল, বিশেষ আমানত হিসাব, ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয় দীর্ঘমেয়াদি উৎসের অন্তর্ভুক্ত। বিধিবদ্ধ রিজার্ভ সঞ্চিতি তহবিলের একটি অংশ।
উদ্দীপকে প্রাইম ব্যাংক কোভিড-১৯ এর কারণে এ বছর কম মুনাফা অর্জন করে। তবুও ব্যাংক নিট মুনাফার ২০% আইনুযায়ী একটি তহবিলে বাধ্যতামূলক জমা রাখে। এই জমাকৃত অর্থকে বিধিবদ্ধ রিজার্ভবলা হয়। প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে তার অর্জিত মুনাফার ২০% বাধ্যতামূলকভাবে এই তহবিলে জমা রাখতে হয়। বিধিবদ্ধ রিজার্ভদীর্ঘমেয়াদি তহবিলের একটি উৎস। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত তহবিলটি ব্যাংক তহবিলের দীর্ঘমেয়াদি উৎস।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?