মি. আব্দুর রহিম বিদেশ যাওয়ার লক্ষ্যে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসের কর্মচারী ফারুকের শরণাপন্ন হন। তার কাছে অনেক ঘোরাঘুরি করেও পাসপোর্ট পাননি। প্রদেয় টাকাও ফেরত পাননি। পরে প্রতিবেশী একজন স্কুল শিক্ষকের পরামর্শে তিনি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে যান এবং অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন এবং কোনো রকম ভোগান্তি ছাড়াই স্বল্পসময়ে পাসপোর্ট পেয়ে যান।
উদ্দীপকে উল্লিখিত ফারুকের ভূমিকা কিসের পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।
(প্রয়োগ)উদ্দীপকে বর্ণিত ফারুকের ভূমিকা দুর্নীতির পরিচয় বহন করে। দুর্নীতিকে দেখা হয় একটি অভিশাপ হিসেবে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তাহলে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন সুদূরপরাত বিষয়ে পরিণত হয়। সুশাসনের পথে সরাসরি বাধা হিসেবে কাজ করে দুর্নীতি। শাসনব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। দুর্নীতি সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে মানুষ দুর্নীতি করে। দুর্নীতির কারণে সম্পদের অপব্যবহার হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে। দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিঘ্নিত করে এবং এর মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায়বিচার ও আইনের শাসন হুমকির মুখে পড়ে এবং একটি দেশের সর্বপ্রকার উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তাই উপরিউক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় ফারুকের ভূমিকা দুর্নীতির পরিচয় বহন করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?