মি. নাসির একজন বড় ব্যবসায়ী। তিনি বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উদ্দীপকে মি. নাসির বিদেশে বিভিন্ন পণ্যসামগ্রী বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করে থাকেন। এর ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে; যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ থেকে যেসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক, হস্তশিল্পজাত দ্রব্য, চিংড়ি, ওষুধ, বিভিন্ন ধরনের অর্থকরী ফসল প্রভৃতি। এসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। তাছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয় এবং দারিদ্র্য দূরীভূত হয়। উৎপাদিত শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োজিত থাকে বলে বেকারত্ব দূর হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে বলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি ক্ষেত্রেও উন্নতি হয়। বাংলাদেশের জনসংখ্যা অধিক বলে এসব দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে কাজে লাগানোর মাধ্যমে বিদেশে প্রতিযোগিতামূলক বাজারে কমমূল্যে রপ্তানি করা যায়। ফলে অন্যান্য দেশের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা আয় করে; যা দেশের উন্নয়নে ব্যবহৃত হয়।
সুতরাং উল্লিখিত বিষয়ের আলোকে বলা যায়, মি. নাসিরের মতো পণ্য রপ্তানিকারকের মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?