মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেন, যেটির টাকা তিনি ছাড়া অন্য কেউ তুলতে পারবেন না। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা প্রদানের আদেশ দিয়েছে। অন্যদিকে, তার ছোট ভাই মি. আনসারি মি. আইয়ুব-এর নিকট ১০ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে একটি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে স্বীকৃতিসূচক স্বাক্ষরের জন্য মি. আইয়ুবকে প্রেরণ করেন। 'মি. আইয়ুব দলিলে স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় আছেন।
উদ্দীপকে উল্লিখিত মি রায়হান সুরমা লি. থেকে ব্যাংক ড্রাফট সংগ্রহ করেছেন।
চাওয়ামাত্র গ্রাহককে অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে যে লিখিত নির্দেশ দেওয়া হয় তাই ব্যাংক ড্রাফট। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। দূরবর্তী স্থানে অর্থ পাঠাতে এরূপ দলিল ব্যবহার করা হয়।
উদ্দীপকে মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেছেন। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা পরিশোধের আদেশ দিয়েছে। মূলত, ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে ব্যাংকের এক শাখা অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে অর্থ প্রেরণের নির্দেশ দেয়। সুতরাং, মি. রায়হানের আর্থিক দলিলটি ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ মিলে গেছে। তাই, মি. রায়হানের দলিলকে ব্যাংক ড্রাফট বলা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?