ফরিদ ও শিরীন দম্পতি পার্শ্ববর্তী রাষ্ট্রে বেড়াতে যাচ্ছিল। ভিসা ও কাগজপত্র ঠিক থাকার পরও কাস্টমসের কর্তা ব্যক্তিরা তাদেরকে আটকিয়ে দেয়। কিন্তু কেন আটকিয়েছে তাও প্রকাশ করে না। পরে দালাল গোছের একটি লোক বলে কিছু টাকা দেন তাহলেই সব ঠিক হয়ে যাবে। অবশেষে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারা রাষ্ট্রটিতে প্রবেশের সুযোগ পায়।
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিতে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি সমস্যাটি পরিলক্ষিত হয়। কেননা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতি একটি বড়। বাধা। ব্যক্তিস্বার্থ অর্জনে কিংবা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত।
ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি যা সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয়। এ দুর্নীতি জনগণের দুর্ভোগ বাড়ায়, জাতীয় উন্নয়নে বাধা দেয়, দরিদ্রতা সৃষ্টি করে এবং সুশাসনের ক্ষেত্রে চরম বাধার সৃষ্টি করে। বিশেষ করে প্রশাসন ও রাজনীতিতে যদি দুর্নীতি বজায় থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আর এ বিষয়টিই উদ্দীপকে উল্লিখিত কাস্টমসের কর্তা ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয়েছে।। যে কারণে উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিতে সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি সমস্যাটি পরিলক্ষিত হয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?