আব্দুল হালিম আফ্রিকার সামরিক বাহিনী শাসিত একটি অনুন্নত দেশের নাগরিক। তার দেশে রয়েছে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতিগত দাঙ্গা, অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ইত্যাদি নানা সমস্যা। তবে বর্তমানে শিক্ষা বিস্তারের ফলে নাগরিকদের মধ্যে সচেতনতা বেড়েছে এবং রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজ উক্ত সমস্যাগুলো সমাধানে খুবই আগ্রহী।
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটিতে সুশাসনের যেসব বৈশিষ্ট্যের অভাব রয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো-
আইনের শাসন: সুশাসনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আইনের শাসন। কিন্তু উদ্দীপকের রাষ্ট্রটিতে আইনের শাসন না থাকায় সেখানে দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য ও দরিদ্রতা লক্ষ করা যাচ্ছে। যদি উক্ত রাষ্ট্রটিতে আইনের শাসন থাকত তাহলে সকল ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ করা যেত।
রাজনৈতিক স্থিতিশীলতা : একটি রাষ্ট্রে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে সে রাষ্ট্রে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠিত হবে না। উদ্দীপকের রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতাই প্রমাণ করে যে, উক্ত রাষ্ট্রে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি: সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশে বিভিন্ন ধর্মের লোকদের মিলেমিশে বসবাস করতে শেখায়। কিন্তু উদ্দীপকের রাষ্ট্রে জাতিগত দাঙ্গার সমস্যা রয়েছে। যা প্রমাণ করে যে উক্ত রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব রয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?